1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 4:09 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতঘর;৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, January 8, 2026

সুজন ভট্টাচার্য্যঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উদ্দ্যেশ্য প্রনোদিত ভাবে অগ্নি সংযোগ এই ঘটনা ঘটনা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারী) উপজেলার মধ্যম বাইশারী এলাকায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের কর্তা তার তিন ছেলের বিয়ে সম্পন্ন করার পর তাদের আলাদা সংসার গঠন করে দেন। তবে একই ঘরের ভেতর চারটি পরিবার পৃথকভাবে বসবাস করছিল। অন্যদিনের মতো বৃহস্পতিবার রাতেও খেয়েদেয়ে সবাই ঘুমিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চতুর্থদিকে ছড়িয়ে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ নিয়ে নারী-শিশুসহ বেরুতে পারলেও স্বর্ণালংকার, আসবাবপত্র ও মূল্যবান পণ্য সামগ্রী কিছুই বাদ যায়নি ভস্মীভূত হওয়া থেকে।

ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবারের এক নারী জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

তিনি আরও জানান, অন্য বধূদের কাছেও প্রায় সমপরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিল, যা আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন জ্বলার সময় বারবার ‘ঠুসঠাস’ ধরনের শব্দ শোনা যাচ্ছিল, যা স্বাভাবিক অগ্নিকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে দাহ্য পদার্থ বা গানপাউডার ব্যবহার করে আগুন লাগাতে পারে। তারা শত্রুতামূলক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহযোগিতা করে। অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com