চট্টলার কণ্ঠ ডেস্ক: আমবাগানে “১৬ ডেইজ অফ অ্যাক্টিভিজম” উপলক্ষে গতকাল ১২ ডিসেম্বর সকালে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, ইউএসএইডি বিজয়ী প্রকল্পের আওতায় ঊষার আলো যুব সংঘ এটি আয়োজন করে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল পারিবারিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊষার আলো যুব সংঘের প্রতিষ্ঠাতা স্বর্ণা আক্তার, সভাপতি মোহাম্মদ জাবির বিন সোলায়মান, এবং অন্যান্য যুব সদস্যরা। এছাড়াও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, ইউএসআইডি বিজয়ী প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা এবং অন্যান্য ৫টি যুব নেতৃত্বাধীন সংগঠনের সদস্যরা অংশ নেন। কমিউনিটির ৩০ জন নারীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পারিবারিক সহিংসতা নিয়ে একটি নাটক প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। এরপরে ঊষার আলো যুব সংঘের সভাপতি মোহাম্মদ জাবির বিন সোলায়মান লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন।
পরে ইউএসআইডি বিজয়ী প্রকল্পের প্রতিনিধিরা বক্তব্য রাখেন, যেখানে নারীরা তাদের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি নারীর ক্ষমতায়নে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সর্বশেষ যুব দলগুলোর মধ্যে একটি লার্নিং শেয়ার সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে যুব সদস্যরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সমস্যার সমাধানে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এই উদ্যোগটি নারীদের অধিকার সচেতনতা বৃদ্ধি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়োজকরা আশাবাদী যে, এই ধরনের কার্যক্রম কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন