1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:49 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

দখলে দুষনে মরছে আমতলীর বাসুগী খাল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 9, 2024

মাইনুল ইসলাম রাজু:আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাসুগী খালটি দখলে দুষনে মৃত্যু প্রায়। এক শ্রেণির প্রভাবশালীরা খালটির দুই পাড় দখল করে পাকা স্থাপনা নির্মান করায় খালটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। এছাড়া খালটিতে নতুনবাজারে অবস্থিত মাছবাজার এবং ফলমূলের পলিথিনসহ নানা ধরনের দুষিত বর্জ্য খালটিতে ফালানোর কারনে দুষিত হচ্ছে পানি এবং ময়লার স্তুপের কারনে বাধাগ্রস্থ হচ্ছে পানি প্রবাহ।


বাসুগী খালটি আমতলী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এটি পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডের সীমানা ভাগকারী খাল হিসেবে পরিচিত। প্রমত্তা পায়রা নদীর সাথে যুক্ত শত বাৎসরী এই খালটি। পায়রা নদীর মোহনা থেকে প্রবাহমান হয়ে ৫শ’ মিটার পূর্বে সামসুল হক গাজী বাড়ির সামনে থেকে খালটির দুটি শাখা প্রবাহমান। একটি শাখা দক্ষিণ মুখী হয়ে চলে গেছে বাসুগী, নয়াভাঙ্গুলী, মানিকঝুরি ও লোছা গ্রামের দিকে। আরেকটি শাখা পূর্বমুখী নতুন বাজার মাছবাজার হয়ে সংযুক্ত হয়েছে চাওড়া খালের সাথে। খালটির আনুমানিক প্রস্ত ৪৫-৫০ মিটার। খালটি সামসুল হক গাজী বাড়ীর সামনে অবস্থিত একটি লোহার সেতুর অংশ থেকে প্রায় সাড়ে ৩শ’ মিটার জুরে আড়াই শতাধিক শতাংশ জায়গা দখল হয়েছে। সেতু সংলগ্ন খালের উত্তর পাড়ের অর্ধেক খাল দখল করে তলদেশ থেকে ইটের গাথুনি দিয়ে মোশারেফ হোসেন হাওলাদার, রুবেল হাওলাদার ও সজল তালুকদার, কশাই শাহজাহান, মহিবুল্লাহ, আবু ছালেহ, শাহ আলম এবং সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক ব্যাক্তি পাকা ভবন নির্মান করে ব্যবসা বানিজ্যসহ আবাসিক ভবন তৈরী করে বসবাস করছেন। সাইফুল ইসলাম নামে একজন বরফ কলও তৈরি করেছেন।

এই খালের সাথে আমতলী নতুন বাজার চৌরাস্তা মোরে মহাসড়কের তলদেশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি কালভার্ট। প্রভাবশালীরা অবৈধভাবে কালভার্টটির মুখ দখল করে পূর্ব প্রান্তে মোশারেফ হাওলাদার, রাজ্জাক মৃধা, নান্নু হাওলাদার এবং পশ্চিম প্রান্তে নুরুল ইসলাম, গনি হাওলাদার, সগির হাওলাদার ও নুরুল ইসলামসহ অন্তত ৮-১০টি দোকান ঘর তুলে ভাড়া দিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করছেন তারা।


খালটির দক্ষিণ দিকের ও একই অবস্থা। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের অংশ থেকে শুরু করে কামাল তালুকদারের বাসা পর্যন্ত খালের অর্ধেক দখল করে পূর্ব পাড়ে হারুন হাওলাদার, সজিব প্যাদা এবং পশ্চিম পাড়ে কালাম মৃধা ও কালাম হাওলাদার সহ ২০-২৫ পরিবার দুই পারে শতাধিক পঁাকা স্থাপনা, গোসলের ঘাটলা, গাছগেড়ে মাটি এবং ইটের ভাংঙ্গা অংশ ফেলে দেড়শ’ শতাংশ জমি ভরাট করে দখল করেছে। খালটির দুই পারে এভাবে দখল করায় এখন মৃত অবস্থায় পরিনত হয়েছে।

এই অংশ দিয়ে বর্ষা মৌসুমে সব সময় বাসুগী, নয়াভাঙ্গুলী, মানিকঝুরি ও লোছাসহ ৪-৫টি বিলের পানি ওঠা নাম করে। অবৈধভাবে এভাবে খাল দখল করায় এখন পানি প্রবাহ অনেকটা বাধাগ্রস্থ হচ্ছে। বর্ষা মৌসুমে সঠিক ভাবে পানি নামতে না পাড়ায় অধিকাংশ সময় উল্লেখিত গ্রামগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়।


এছাড়া দুই পাড়ের দখলদার এবং মাছবাজার ও ফল পট্টির পলিথিনসহ নানা ধরনের বর্জ্য প্রদিদিন ফেলা হচ্ছে বাসুগী খালে। মাছ বাজারের পূর্ব পাশে রয়েছে একটি গণসৌচাগার। এই সৌচাগারের মলমূত্র পাইপের মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বাসুগী খালে ফলে প্রতিনিয়ত দুষিত হচ্ছে এই খালের পানি। এই খালের উত্তর পারে মাছ এবং সবজি বিক্রেতাদের জন্য একটি টিনসেডের বাজার রয়েছে এই বাজারের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা প্রতিদিন পলিথিনসহ নানা ধরনের বর্জ্য বাসুগী খালে ফালাচ্ছে।


রবিবার সকালে সরেজমিন ঘুরে দেখা যাচ্ছে বাসুগী খালের মাছ বাজারের অংশ এবং চাওড়া খালের পানি নিস্কাশনের একমাত্র কালভার্টের উপরে এবং হাসপাতালের পিছনসহ ১ কিলোমিটার জুরে খাল দখল করে শতাধিক পাঁকা স্থাপনা তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠান, বরফকল এবং আধাপাকা আবাসিক ভবনসহ একাধিক স্থাপনা তৈরী করায় বাসুগী খালটি এখন সংকুচিত হয়ে গেছে। এবং প্রতিদিন পলিথিনসহ নানা ধরনের বজর্য খালে ফালানোর কারনে পলিথিন জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় এখন পানি প্রবাহ অনেকটা বাধা গ্রস্ত হচ্ছে। অন্যদিকে দুষিত এসকল বর্জ্য পানিতে মিশে প্রতিনিয়ত দুষিত হচ্ছে বাসুগী খালের পানি।
অভিযুক্ত দখলদারদের মধ্যে মো. নুরুল ইসলাম বলেন, ব্যবসার জন্য আমাদের কোন জায়গা না থাকায় সরকারী জমিতে ঘর তুলে ব্যবসা করছি। সরকার যদি না থাকতে দেয় তাহলে আমরা চলে যাবো।
আরেক অভিযুক্ত বরফ কলের মালিক মো. সাইফুল ইসলাম মোল্লা খাস জমিতে বরফ কল নির্মানের কথা স্বীকার করে বলেন, জায়গা খালি থাকায় এবং মাছ ব্যবসায়ীদের কথা চিন্তা করে বরফ কল বসিয়েছি। সরকার না চাইলে বরফ কল অন্যত্র সরিয়ে নেব।
বাসুগী গ্রামের কৃষক গফফার প্যাদা বলেন, বাসুগী খাল দখলের ফলে পানি প্রবাহ সঠিক ভাবে না থাকায় বর্ষা মৌসুমে এই গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। এতে অনেক সময় বাড়ি ঘরও তলিয়ে যায়। ফসল বিনষ্ট হয়।
নয়াভাঙ্গুলী গ্রামের কৃষক শামীম চাপরাসী বলেন, বাসুগী খাল দখলের ফলে আউষ আমন সঠিক ভাবে চাষ করা যায় না। পানি জমে থাকার কারনে জলবদ্ধতায় ফসল পচে নষ্ট হয়ে যায়।


ব্যবসায়ী নেতা এবং স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান হিরু মৃধা বলেন, নতুন বাজার চৌরাস্তায় অবস্থিত কালভার্ট থেকে সামসুল হক গাজী বাড়ী পর্যন্ত বাসুগী খাল যে ভাবে দখল হয়েছে তাতে একদিন খালটির অস্তিত্ব বিপন্ন হবে। খালটি দখল মুক্ত করা প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, যে ভাবে বাসুগী খাল দখল এবং দুষন হচ্ছে তাতে মনে হয় অল্প সময়ের মধ্যে খালটির অস্তিত্ব বিপন্ন হবে।
মাছ বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক মো. বারেক প্যাদা বাসুগী খালে ময়লা আবর্জনা এবং মাছ পরিবহনের বর্জ্য ফালানোর কথা স্বীকার করে বলেন, পৌরসভা ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করলে আমরা সেখানে ময়লা ফালাবো।
আমতলী উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের খাস জমি শনাক্ত করে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা করা হবে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন,সরেজমিনে তহশীলদার পাঠিয়ে তদন্ত করা হবে। অবৈধ দখলদারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদ করা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com