চট্টলার কণ্ঠ ডেস্কঃ থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর বাসা-বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি-পটকা ফুটানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
জানা যায়, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
আইনজীবী আশরাফুজ্জামান জানান, রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইটের তীব্র শব্দে অনুষ্ঠান না করার পাশাপাশি বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধ এবং আতশবাজি-পটকা ও ফানুসের বেচাকেনা বন্ধের নির্দেশনা এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্যও আবেদন করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন