1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 7:24 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

তালতলীতে গরু ও ছাগল দেওয়ার কথা বলে টাকা নিয়ে টেকনিশিয়ান আব্দুল কাদের পলাতক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, May 7, 2025

মাইনুল ইসলাম রাজু:আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এ. আই টেকনিশিয়ান আব্দুল কাদেরের বিরুদ্ধে গরু ও ছাগল দেওয়ার কথা বলে ৩৫ জন লোকের নিকট থেকে দেড় লক্ষাধিক টাকা তুলে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইউএনওর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। টাকা আত্মসাতের পর থেকেই ওই টেকনিশিয়ান দুই মাস ধরে পলাতক রয়েছে। ভুক্তভোগীরা টাকা আদায়ের জন্য তার গ্রামের বাড়ি ছাতন পারা গেলে সে টাকা না দিয়ে উল্টো তাদের মারতে চায় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কার্যালয়ে চিঠি দিয়েছেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। পলাতক কাদের বরবগী ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের শানু হাওলাদারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘কৃত্রিম প্রজনন’ প্রকল্পের এ. আই টেকনিশিয়ান আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গরু ও ছাগল দেয়ার কথা বলে নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার ৩৫ জন লোকের কাছে থেকে এনআইডি কার্ড, ছবি ও বিকাশের মাধ্যমে জন প্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা ঘুষ নেন। টাকা নেয়ার দীর্ঘদিন পরও গরু ছাগল পায়নি ওই ব্যাক্তিরা। এরপর তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা ছলনা শুরু করেন। টাকা ফেরৎ না দিয়ে কাদের গত ফেব্রুয়ারি মাসে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগীরা আব্দুল কাদেরকে খুঁজতে তার বাড়িতে গেলে পরিবারের লোকজন হত্যার হুমকি দেয়।

মরা নিন্দ্রা গ্রামের ভুক্তভোগী পারভীন বেগম বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমাকে একটি বকনা বাছুর দেয়ার কথা বলেন। এ জন্য জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে ধার-দেনা করে আমরা তাকে টাকা দেই। কিন্তু এর পর থেকে আজ-কাল করে ঘোরাচ্ছেন, গরু ছাগল দিচ্ছেন না। এখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
একই গ্রামের সুমাইয়া বেগম অভিযোগ করে বলেন, আমার নিকট থেকে ছাগল দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নিয়েছে। এখন পর্যন্ত ছাগলও পাইনাই টাকাও ফেরৎ পাই নাই।
ভুক্তভোগী বেল্লাল খান বলেন, ‘আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমিসহ এলাকার বিধবা, প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্তসহ ৩৫ জনের কাছ থেকে গরু ও চাগল দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে গরু ছাগল দেয়নি। গত দুই মাস ধরে আত্মগোপনে চলে গেছে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন আমাদের টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি আরো বলেন, কাদেরের ছাতন পারা গ্রামের বাড়িতে গেলে সে আমাদের মারার জন্য হুমকি দিছে।

অভিযুক্ত আব্দুল কাদেরের টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি টাকা নিয়ে খরচ করে ফেলেছি। সকলের টাকা আমি অল্প সময়ের মধ্যে ফেরৎ দেব।
তালতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাদেকুর রহমান বলেন, আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গরু চাগল দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে জানতে পেরেছি। তিনি আরও বলেন, ‘আব্দুল কাদের গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো উত্তর না দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি।’
তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা বলেন, এ বিষয়ে ভুক্তভোগীদের নিকট থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তালতলী থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com