1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে!

তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল, তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বিয়ারার হচ্ছেন তারেক রহমান।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল জিয়া পরিষদ।

খালেদা জিয়াকে আপসহীন নেতা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পালিয়েছে, তারা আপস করেছে। যারা বর্তমানে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদেরও তিনি মন্তব্য শুনেছেন। ওয়ান–ইলেভেনের সময় তাদের বক্তব্য সেই ঘটনাকে সমর্থন করেছিল, তবে তারা ওয়ান–ইলেভেনের সময় সহায়ক ভূমিকা পালন করেছিল। একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের আপস করেননি এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের খুব অল্প সময়ই ক্ষমতায় ছিলেন। জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে। স্বৈরাচারের সঙ্গে আপস না করে তিনি সারা জীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন।

খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল অংশগ্রহণের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, কোটি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের হৃদয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণভাবে মানুষ শ্রদ্ধা জানিয়ে ফিরে গেছেন, যা তার দীর্ঘ ত্যাগেরই প্রতিফলন।

নারীর শিক্ষা, দরিদ্র শিশুদের শিক্ষা, উপবৃত্তি, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, কৃষক–শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আগামী দিনের বাংলাদেশ নিয়ে তারেক রহমানের ঘোষিত রূপরেখার কথা তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরার পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে; যাতে উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে যায়।

শৃঙ্খলা, মানদণ্ড ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের এই নেতা বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন, খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল লতিফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com