1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে: বিডা চেয়ারম্যান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মন্তব্য করেছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য একটি ইতিবাচক বার্তা। 

রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের জন্য একটি ‘কনফিডেন্স বুস্টার’ বা আস্থা বর্ধক হিসেবে কাজ করবে। 

বিডা চেয়ারম্যানের মতে, এই ঘটনাটি সিগন্যাল দেয় যে বাংলাদেশ ধীরে ধীরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্বশর্ত। তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক স্থিতিশীলতার এই আভাস বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করবে।

দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য গত সপ্তাহে আরও একটি বড় সাফল্যের কথা জানিয়েছেন বিডা চেয়ারম্যান। তিনি জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) সংক্রান্ত আলোচনা বা নেগোশিয়েশন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই ধরণের চুক্তিকে অপরিহার্য বলে অভিহিত করে তিনি বলেন, ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো দেশগুলো যেখানে এফটিএ বা ইপিএ চুক্তিতে অনেক এগিয়ে, সেখানে বাংলাদেশের এমন চুক্তির সংখ্যা ছিল শূন্য। জাপানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেই বন্ধ্যাত্ব কাটাতে যাচ্ছে। 

এর ফলে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে পলিসি কনটিনুইটি ও আইনি সুরক্ষার বিষয়ে একটি পরিষ্কার ফ্রেমওয়ার্ক পাবে, যা আগামী দিনে আইটি, লজিস্টিকস, অটোমোটিভ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে।

জাপানের সঙ্গে এই চুক্তির ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশাল সুযোগ তৈরি হবে বলে মনে করেন চৌধুরী আশিক মাহমুদ। চুক্তিটি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই বাংলাদেশ পোশাকসহ ৭ হাজার ৩৭৯টি পণ্যে জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। বিনিময়ে জাপান ১ হাজার ৩৯টি পণ্যে বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।

এ ছাড়া সেবা বাণিজ্য খাতেও দুই দেশ বড় ধরনের অঙ্গীকার করেছে, যেখানে জাপান বাংলাদেশের জন্য ১২০টি উপখাত উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বিডা চেয়ারম্যানের মতে, গত ৫৪ বছরে জাপানি বিনিয়োগের পরিমাণ মাত্র ৫০০ মিলিয়ন ডলার হলেও এই চুক্তির পর তা গুণগত ও পরিমাণগত দিক থেকে বহুগুণ বৃদ্ধি পাবে এবং দেশের তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে দ্রুত এ ধরনের চুক্তি সম্পন্ন করাকে বড় সমাধান হিসেবে দেখছেন বিডা চেয়ারম্যান। তিনি জানান, এই প্রথমবার বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হচ্ছে যারা এ ধরনের জটিল নেগোশিয়েশনে পারদর্শী হয়ে উঠছে। 

ইতোমধ্যে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং তুরস্কের সঙ্গেও প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ২০২৫ সালে বিনিয়োগবান্ধব পরিবেশের একটি মজবুত ভিত্তি গড়ার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচিত সরকার এই উদ্যোগগুলো থেকে উপকৃত হবে এবং দেশকে অর্থনৈতিকভাবে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com