চট্টলার কণ্ঠ ডেস্ক:স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোনো নেই। ইচ্ছে করলে যেকোনো সময় তিনি দেশে ফিরতে পারেন।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এসময় ‘পুশ ইন’ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছে না।অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন