1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 9:32 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে পাকিস্তানের মনোনয়ন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃপাকিস্তান সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, তারা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবে। সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সংঘাত নিরসনে ট্রাম্পের ‘সুস্পষ্ট কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব’কে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্স বার্তায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ এবং উস্কানিমূলক ভারতীয় আগ্রাসনের সাক্ষী হয়েছে, যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন ছিল এবং এতে নারী, শিশু ও বয়স্কসহ নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

‘ভারতের এই আগ্রাসনের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান-উন-মারসুস চালায়। এই প্রতিক্রিয়া ছিল দেশের আত্মরক্ষার মৌলিক অধিকার প্রয়োগের একটি পদক্ষেপ এবং এর লক্ষ্য ছিল সতর্কতার সঙ্গে প্রতিরোধের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা, যাতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায় এবং সাধারণ জনগণের ক্ষতি এড়ানো যায়।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘এই অঞ্চলের অস্থির পরিস্থিতির মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখযোগ্য কৌশলগত দূরদৃষ্টি ও অসাধারণ রাষ্ট্রনায়কসূলভ নেতৃত্ব দেখিয়েছেন, তিনি ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে দৃঢ় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি প্রশমিত করেন।’
এছাড়া এতে উল্লেখ করা হয়, ‘তিনি একটি দ্রুত অবনতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন, শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেন এবং দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটি বৃহত্তর সংঘাত রোধ করেন, যা অঞ্চলের ও বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য ধ্বংসাত্মক হতে পারত।
এই হস্তক্ষেপ তার প্রকৃত শান্তির দূত হিসেবে ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘর্ষ সমাধানে প্রতিশ্রুতিকে প্রমাণ করে।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com