চট্টলার কণ্ঠ ডেস্ক: কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে টেকনাফে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ০৬ জন ইয়াবা পাচারকারী আটক।
রবিবার ১৩ এপ্রিল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ০৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীদের বিবরণঃ
আমির সুলতান (৫২),
রবি আলম (৪২),
দ্বীল মোহাম্মদ (৩৮),
নূরুন্নবী (২৮),
ঈমান হোসেন (৩২) ও
জায়েদ হোসেন (১৮)
সকলেই মায়ানমারের নাগরিক বলে জানা যায়। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন