1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 5:15 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

জ্যেষ্ঠ প্রকৌশলীদেরকে ডিঙিয়ে পদ্মা ব্যারেজের পিডি হাসান মাহমুদ;নিয়োগ ঘিরে নানা জল্পনা!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, September 9, 2026

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সিভিল ক্যাডারের জ্যেষ্ঠতা তালিকায় চতুর্থ গ্রেডের কর্মকর্তা হাসান মাহমুদের অবস্থান ৬২তম। অভিযোগ রয়েছে, তাঁর চেয়ে জ্যেষ্ঠ ৬১ জন কর্মকর্তাকে ডিঙিয়ে তাঁকে এই মেগা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) করা হয়েছে। পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) প্রকল্পের পরিচালক হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদের নিয়োগকে কেন্দ্র করে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী পিডি হওয়ার জন্য প্রয়োজনীয় গ্রেডের কর্মকর্তা না হয়েও তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অন্তত ৬১ জন জ্যেষ্ঠ প্রকৌশলীকে ডিঙিয়ে তাকে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে।
এর পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত বঙ্গবন্ধু পরিষদের পাউবো শাখার ২০২২-২৪ মেয়াদের কমিটিতে হাসান মাহমুদের নাম নির্বাহী সদস্য হিসেবে থাকার বিষয়টিও সামনে এসেছে। তবে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন হাসান মাহমুদ।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২৭ আগস্টের এক অফিস আদেশে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) হাসান মাহমুদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) প্রকল্পের পরিচালক নিয়োগ দেওয়া হয়। অফিস আদেশে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহিম রিপন।

অনুমোদিত কাঠামোর সঙ্গে মিলছে না গ্রেড

পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী প্রকল্প পরিচালকের পদটি দ্বিতীয় অথবা তৃতীয় গ্রেডের। অর্থাৎ এ পদে প্রধান প্রকৌশলী বা অতিরিক্ত প্রধান প্রকৌশলী পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু হাসান মাহমুদ বর্তমানে চতুর্থ গ্রেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। ফলে প্রকল্পের অনুমোদিত কাঠামো অনুযায়ী তার বর্তমান পদ ও গ্রেডের সঙ্গে পিডি পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাউবোর প্রকৌশলীরা।

আরও অভিযোগ, পাউবোর সিভিল ক্যাডারের জ্যেষ্ঠতার তালিকায় হাসান মাহমুদের অবস্থান ৬২তম। তার আগে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পর্যায়ের অন্তত ৬১ জন কর্মকর্তা রয়েছেন।
অর্থাৎ জ্যেষ্ঠতার তালিকায় ৬১ জনকে পেছনে ফেলে তাকে এত বড় প্রকল্পের পরিচালক করার সিদ্ধান্ত নিয়েই মূলত আপত্তি উঠেছে।

রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন

হাসান মাহমুদের নিয়োগ নিয়ে বিতর্কের আরেকটি কারণ হিসেবে সামনে এসেছে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। পাউবো বঙ্গবন্ধু পরিষদের ২০২২-২৪ মেয়াদের কমিটিতে তার নাম রয়েছে। সংগঠনটির সভাপতি ডা. এসএ মালেকের স্বাক্ষর করা ওই কমিটিতে হাসান মাহমুদকে সাত নম্বর নির্বাহী সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই শাখার সভাপতি ছিলেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক খন্দকার মাইনুর রহমান।
এ কারণে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় ঘনিষ্ঠতার সুবিধা পাওয়া একজন প্রকৌশলীকে নতুন সরকারের আমলেও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হাসান মাহমুদ।
তার দাবি, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী থাকাকালেও ছাত্ররাজনীতিতে যুক্ত ছিলেন না। বঙ্গবন্ধু পরিষদের কমিটিতে তার নাম কীভাবে এসেছে, সেটিও তিনি জানেন না বলে দাবি করেছেন।

নিয়োগ বাতিল বা পুনর্বিবেচনার দাবি

হাসান মাহমুদের নিয়োগের পর পাউবো প্রকৌশলীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ পানি ব্যবস্থাপনা প্রকল্পের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে গ্রেড, যোগ্যতা ও জ্যেষ্ঠতার বিষয়গুলো স্পষ্টভাবে অনুসরণ করা প্রয়োজন।

এ নিয়ে গত ৩০ আগস্ট ‘এক্স-জেসিডি, বুয়েট’-এর পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চিঠিতে হাসান মাহমুদের নিয়োগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুমের দাবি, তাদের কাছে হাসান মাহমুদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য রয়েছে। বিষয়টি তারা পানিসম্পদ মন্ত্রণালয়কে জানিয়েছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দাবি করেছেন।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অভিযোগের চিঠিটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্য পাওয়া যায়নি।

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার প্রকল্প

পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) কোনো সাধারণ অবকাঠামো প্রকল্প নয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার ওপর এর ব্যাপক প্রভাব পড়ার কথা। গত ১৩ মে একনেক সভায় প্রকল্পটির জন্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে পদ্মার মিষ্টি পানির প্রবাহ ধরে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার প্রভাব কমানো, শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সংরক্ষণ এবং অনাবাদী জমিকে চাষের আওতায় আনা। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর লক্ষ্যও রয়েছে।

এত বড় অঙ্কের অর্থের প্রকল্পের পরিচালক নিয়োগে যদি সত্যিই অনুমোদিত গ্রেড ও জ্যেষ্ঠতার বিধান উপেক্ষা করা হয়ে থাকে, তাহলে বিষয়টি শুধু একজন কর্মকর্তার পদায়নের প্রশ্ন নয়—প্রকল্পটির প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।

এ অবস্থায় হাসান মাহমুদের নিয়োগের ক্ষেত্রে প্রকল্পের অনুমোদিত জনবল কাঠামো, পাউবোর জ্যেষ্ঠতার তালিকা এবং তার যোগ্যতা—এই তিনটি বিষয় যাচাই করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি উঠেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com