আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেলেন জেলা লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান।।
চট্টলার কণ্ঠ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ প্রাপ্ত হয় জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম এর মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাইফুল ইসলাম স্যার আজ মংগলবার ০৪ মার্চ চট্টগ্রামে শেষ কর্মদিবসে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম পরিদর্শন করেন।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ চট্টগ্রাম এর মাননীয় বিচারক জনাব মোঃ জয়নাল আবেদীন স্যার, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাজী সহিদুল ইসলাম, মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব সাউদ হাসান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্যার জেলা লিগ্যাল এইড অফিসের সকল রেজিস্টার, অফিসের কার্যক্রম পরিদর্শন করেন এবং অফিসে রক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন।
স্যারের বদলি জনিত বিদায় উপলক্ষে জেলা লিগ্যাল এইড অফিস ও কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ প্রমুখ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন