1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 1:38 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

জেলা পরিষদের সদস্য পদে বহাল; সংরক্ষিত নারী আসনে বিএনপি’র প্রার্থী মাধবীকে ঘিরে আইনি বিতর্ক

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, April 23, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিএনপি’র সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রাপ্ত এ্যাডভোকেট মাধবী মারমা’ কে নিয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে।পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করে দলীয় মনোনয়ন পাওয়ায় এই নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়।
গত ২১ এপ্রিল মাধবী নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দেন।

বাংলাদেশের আইন অনুযায়ী জেলা পরিষদের সদস্য থাকা অবস্থায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার সুযোগ নেই । সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে হলে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। জেলা পরিষদের সদস্য পদকে লাভজনক পদ হিসেবে গণ্য করা হয়, কারণ এই পদে থেকে সরকারি বা জেলা পরিষদ থেকে সম্মানী বা সুবিধা নেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই। তিনি বলেন ‘পদত্যাগ করেননি মাধবী মারমা। তিনি বিএনপি থেকে মহিলা এমপি হিসেবে মনোনীত হয়ে বাছাইয়ে টিকে গেছেন।’
সদস্য থাকা অবস্থায় মনোনয়ন জমা দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন ‘মৌখিক ভাবে বলেছে হার্ডকপি এখনও হাতে আসেনি। হয়ত অনলাইনে আসছে মনে হয়।’

এ বিষয়ে জানতে মাধবী মারমার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এর ৭৪ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২১ ধারা অনুসারে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ পাবলিক সার্ভেন্ট। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর 12c অনুসারে প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোন লাভজনক পদে কর্মরত থাকা সংসদ সদস্য পদে নির্বাচিত হবার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এর আগে গত ২০ এপ্রিল মাধবী মার্মাকে তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ার পর বান্দরবানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দলীয় কোন পদে না থেকে মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায়।

প্রসঙ্গত, মাধবী মার্মা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে তিনি জেলা পরিষদ এর সদস্য হিসেবে দায়িত্ব পান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com