1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চসিকের শাহিন-ফারজানা দম্পতিসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিললো ১৪ লাখ টাকার ইয়াবা ভারত থেকে এলো ১০০ টন কাঁচা মরিচের প্রথম চালান টেকনাফের শাহপরীতে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার শিকার চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১০২ পরিবার পেল জরুরি সহায়তা ​বান্দরবানে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্প উদ্বোধন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. মুহিত এর সাথে সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে স্বাক্ষাত বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা জ্যোতির্ময় অমৃতপুরুষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ যতি মহারাজ বিপিসির নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব জিয়াউল হক ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংশোধনসহ প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করা হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

পুষ্পস্তবক অর্পণের পর ২০২৪ সালের ৫ আগস্টের স্মৃতিচারণ করে মীর হেলাল বলেন, স্বৈরাচারমুক্ত হওয়ার খবর পাওয়ার সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈষম্য দূর করা। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সংবিধান সংশোধন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি দল। কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, বরং সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

মীর হেলাল আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রথম ৫ আগস্টের আগেই সংবিধান সংশোধনের যাত্রা শুরু হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন।

বক্তব্যের শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত ও অপ্রকাশিত সব যোদ্ধার প্রতি সরকার, বিএনপি এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com