1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:48 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

জিএম সুবক্তগীনের দক্ষতা ও কর্মনিষ্ঠতায় পরিবর্তনের পথে রেলওয়ে পূর্বাঞ্চল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, July 6, 2026

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বর্তমান মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মোঃ সুবক্তগীন এর আগে তিনি চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়। তাঁর নেতৃত্বে ও একান্ত প্রচেষ্টায় পূর্বাঞ্চলের প্রধান রেল রুট ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-সিলেট ইত্যাদিসহ সামগ্রিক ট্রেন চলাচল ব্যবস্থায় প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

জিএম হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি চট্টগ্রাম–দোহাজারী রেললাইন প্রকল্পের পরিচালক (পিডি) ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ‘প্রধান প্রকৌশলী’ হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রেলওেয়ের পূর্বাঞ্চলের জিএম পদে মো. সুবক্তগীন যোগদান করার পর এসেছে ব্যাপক পরিবর্তন।পূর্বাঞ্চলের অন্যতম বড় সমস্যা—ইঞ্জিন বা লোকোমোটিভ সংকট মোকাবেলায় তাঁর নেতৃত্বে নতুন মিটার-গেজ লোকোমোটিভ সংগ্রহ এবং অচল ইঞ্জিন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া তিনি রেলওয়ের বিভিন্ন শ্রমিক অসন্তোষ নিরসনে ও যাত্রী সেবা বাড়াতে বিভিন্ন সময় মাঠ পর্যায়ে তদারকি করেছেন।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন তাঁর দক্ষ ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে যাত্রীসেবার মান উন্নয়ন এবং রেলওয়ের পরিচালন কার্যক্রমে গতির সঞ্চার করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের সাফল্যের মধ্যে রয়েছে:

কর্মদক্ষতা ও সাফল্য: মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার দক্ষ নেতৃত্বের কারণে রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেন পরিচালনা ও সামগ্রিক সেবায় সুশৃঙ্খল পরিবেশ ফিরে এসেছে। বিশেষ করে লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটের মধ্যেও চট্টগ্রাম বন্দরে আটকে থাকা কনটেইনার দ্রুত পরিবহনে তিনি পরিবহন বিভাগের কর্মকর্তাদের নিয়ে সফল পদক্ষেপ গ্রহণ করেন।

মালামাল পরিবহন বৃদ্ধি: লোকোমোটিভ বা ইঞ্জিনের সংকটের কারণে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা কনটেইনারের সংখ্যা তাঁর সুদক্ষ ব্যবস্থাপনায় ২ হাজারের বেশি থেকে উল্লেখযোগ্যভাবে কমে ৫-৬ শতে নেমে আসে।
ট্রেনের সময়সূচি নিয়ন্ত্রণ: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটসহ প্রধান রুটগুলোতে ট্রেনের সময়ানুবর্তিতা (punctuality) প্রায় ৯০ শতাংশে উন্নীত করেছেন।
প্রকল্পে হাজার কোটি টাকা সাশ্রয়: পূর্বাঞ্চলের জিএম হিসেবে যোগদানের আগে আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পে ১ হাজার কোটি টাকা এবং দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যাত্রী পরিষেবা উন্নয়ন: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও মার্শালিং ইয়ার্ড পরিদর্শনের মাধ্যমে টিকিটের সহজলভ্যতা নিশ্চিত করা এবং যাত্রীদের ফিডব্যাক নিয়ে সার্বিক সেবার মান বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।
যাত্রীসেবার মানোন্নয়ন: তার নির্দেশনায় ও তদারকিতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজারসহ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রুটগুলোতে ট্রেন চলাচলের সময়সূচি বা পানচুয়ালিটি (Punctuality) বৃদ্ধি পেয়ে গড়ে প্রায় ৯০ শতাংশে উন্নীত হয়েছে।

জানা গেছে, জনবল ও লোকোমোটিভ সংকটে বাংলাদেশ রেলওয়ে যখন একটি ক্রান্তিকাল পার করছে, ঠিক এর বিপরীত অবস্থা বিরাজ করছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল। সদ্য যোগদানকারী জিএম সুবক্তগীন এর দক্ষ নেতৃত্বের ফলে ইতোমধ্যেই বাংলাদেশ রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, পূর্বাঞ্চলে ট্রেন পরিচালনা সহ সামগ্রিক ক্ষেত্রে একটি সুশৃংখল পরিবেশ প্রতিফলিত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়েতে দুই ধরনের ট্রেন চলাচল করে। মিটারগেজ এবং ব্রডগেজ। পূর্বাঞ্চলে প্রায় অধিকাংশ ট্রেন মিটারগেজ প্রকৃতির। বর্তমান বাংলাদেশ রেলওয়েতে সবচেয়ে বেশি সমস্যা পরিলক্ষিত হচ্ছে তা হচ্ছে এই মিটার গেজ লোকোমোটিভ এর সংকট। এই অঞ্চলেই রয়েছে বাংলাদেশ রেলওয়ের অন্যতম আয়ের উৎস মালামাল পরিবহনকারী কন্টেইনার ও তেলবাহী ট্যাঙ্কার এর ব্যবস্থা। লোকোমোটিভ সংকটের কারণে কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে প্রায় ২০০০ এর অধিক কন্টেইনার রেলের মাধ্যমে পরিবহনের জন্য অপেক্ষমান ছিল, জিএম এবং তার পরিবহন বিভাগের কর্মকর্তাদের সুদক্ষ ব্যবস্থাপনায় বর্তমানে ৫/ ৬শতে নেমে এসেছে।

বর্তমান জিএম এর নেতৃত্বের প্রভাব পড়েছে যাত্রীবাহী ট্রেন চলাচলেও। ইতোমধ্যেই পূর্বাঞ্চলের প্রধান রেল রুট ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-সিলেট, ঢাকা-জামালপুর-ময়মনসিংহ রুটগুলোতে চলাচলকারী ট্রেনগুলোর পানচুয়ালিটির হার গড়ে প্রায় ৯০ শতাংশ, এবং ঢাকা-চট্টগ্রাম এ হার প্রায় ১০০ শতাংশ। তার যোগদানের পরে লোকোমোটিভ এর সংকট থাকার পরেও চট্টগ্রাম কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন পরিচালনা শুরু হয়েছে। এবং এ মাসেই ঢাকা – ভৈরব বাজার রুটে আরো এক জোড়া নতুন ট্রেন চালু হচ্ছে। এর মাধ্যমে তিনি জনগণকে বিরাজমান সম্পদের সর্বোচ্চ আউটপুট দেয়ার চেষ্টা করছেন।

পূর্বাঞ্চলের জিএম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অবৈধভাবে বিভিন্ন দখলকৃত জায়গা উদ্ধারে মনোনিবেশ করে উদ্ধারকৃত জায়গা সমূহ লাভজনক উপায়ে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি জিএম হিসেবে দায়িত্ব নেয়ার পূর্বে বাংলাদেশ রেলওয়ের দুটি উল্লেখযোগ্য প্রকল্পের প্রকল্প পরিচালক (৮ম) হিসেবে দায়িত্ব পালন করে সেখানে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এরমধ্যে গত বছরে শেষ হওয়া আখাউড়া লাকসাম ডাবল লাইন প্রকল্পটি ডিপিপিতে নির্ধারিত অর্থ থেকেও প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করে প্রকল্পটি সম্পাদন করেছেন।

এবং সম্প্রতি শেষ হওয়া কক্সবাজার দোহাজারী রেললাইন প্রকল্পটিতে শেষ সময় যোগদান করে প্রায় সাত হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন। এ প্রকল্পে ১১তম পিডি হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ছিলেন প্রধান প্রকৌশলী।

তিনি শুধু তার এই কর্মদক্ষতার কারণেই পরিচিত নন, সর্বদা সাদালাপি এবং নম্র ও মিষ্টি ব্যবহারের জন্য তিনি তার সকল সহকর্মী ও অধীনস্ত সকল স্টাফের নিকট খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।তার অধীনে কর্মরত যে কোন রেল সদস্য যে কোন সময় তার কাছে সরাসরি যে কোন বিষয় নিয়ে খুব সহজেই দেখা করতে পারেন এবং তাদের সমস্যা তুলে ধরতে পারেন।

এ সময় সুবক্তগীন বলেন, নেতৃত্ব মানে শুধু অফিস কক্ষে বসে দিকনির্দেশনা দেওয়া নয়, নেতৃত্বের আসল শক্তি হলো সামনে থেকে উদাহরণ স্থাপন করা। আমরা চাই রেলওয়ের প্রতিটি কর্মচারী সিআরবিকে নিজেদের বাড়ির উঠোনের মতো ভালোবাসুক। আমি ঝাড়ু হাতে তুলে নিয়েছি যেন সবাই বুঝে, এটা আমাদের সম্মিলিত দায়িত্ব।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com