1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

জানুয়ারিতে সিইউজে নির্বাচন, বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে নগরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সিইউজের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। নির্ধারিত আলোচ্যসূচির ওপর আলোচনায় অংশ নেন বিএফইউজে’র সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ ও মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজে সদস্য বিশ্বজিৎ বড়ুয়া ও উত্তম সেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুস সাব্বির ভূঁইয়া বিশেষ সাধারণ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি রুবেল খান, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সুপ্রভাত ইউনিট প্রধান স. ম. ইব্রাহিম, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।

সভায় সিইউজে’র গঠনতন্ত্রের ধারা অনুসরণ করে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে নির্বাচন পরিচালনার জন্য সংগঠনের প্রবীণ সদস্য মোয়াজ্জেমুল হককে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, নুরুল আমিন, নওশের আলী খান, মো. নিজাম উদ্দিন ও কামাল পারভেজ। সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনের অফিস ও সাংবাদিকদের ওপর হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে এসব মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করে নেয়ার জন্য সভায় দাবি জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com