1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:55 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

ছেলের টানে যুক্তরাজ্য থেকে ছুটে এলেন মা,১০ বছর পর টেনে নিলেন বুকে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 23, 2026

১০ বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন মা। কেবল ছেলেকে দেখতেই হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর যুক্তরাজ্য থেকে ছুটে আসেন তিনি। যুক্তরাজ্যেই জন্ম ছেলের। স্বামীও থাকেন সেখানে। জন্মের দেড় বছর পর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে সে দেশের সরকারি সোশ্যাল কেয়ারে ঠাঁই হয় ছেলের। এরপর যুক্তরাজ্যের আদালতের নির্দেশে বাংলাদেশে থাকা দাদির জিম্মায় দেওয়া হয় ছেলেকে। দাদির কাছে আসার পর গত ১০ বছর ছেলের স্পর্শ পাননি। মাঝে কয়েকবার মুঠোফোনে ভিডিও কলে কথা হয়েছিল। তবে এরপর সেই যোগাযোগের সূত্রও হারিয়ে ফেলেন।

আজ সোমবার ২২ জুন বিকেলে চট্টগ্রামে বাংলা‌দেশ আইনগত সহায়তা অ‌ধিদপ্তর (লিগ্যাল এইড) কার্যালয়ে সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই মা।

লিগ্যাল এইড কার্যালয়ের উদ্যোগে মা-ছেলের মধ্যে এই পুনর্মিলন সম্ভব হয়েছে। জেলা লিগ‌্যাল এইড সূত্র জানায়, ২০১১ সালে শিশুটির মা-বাবার বিয়ে হয়। বাবা আগে থেকে যুক্তরাজ্যে ছিলেন। বিয়ের পর মাও সেখানে যান। ২০১৩ সালে সেখানে শিশুটির জন্ম হয়। এরপর দেড় বছর পর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। শিশুটির ঠাঁই হয় সোশ্যাল কেয়ারে। বিচ্ছেদের পর শিশুটির অধিকার নিয়ে আদালতের দ্বারস্থ হন মা–বাবা। মা-বাবা কারও কাছে শিশুটিকে নিরাপদ মনে না করে আদালত তাকে তার দাদির কাছে লালন–পালনের আদেশ দেন। তবে শর্ত দেন, শিশুটি ভার্চ্যুয়াল মাধ্যমে তার মায়ের সঙ্গে দেখা করতে পারবে। মা শিশুটির জন্য উপহার পাঠাতে পারবেন। ২০১৬ সালে শিশুটি যুক্তরাজ্য থেকে চট্টগ্রামে দাদির কাছে চলে আসে। সেখানে বেড়ে উঠতে থাকে। কিছুদিন মায়ের সঙ্গে যোগাযোগ ছিল। পরে তার মা আর যোগাযোগ করতে পারেননি।

২০২৪ সালে ছেলের খোঁজে বাংলাদেশে আসেন মা। তখন সন্ধানও পান ছেলের। কিন্তু আইনি জটিলতার কারণে ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। এরপর তিনি আবার যুক্তরাজ্যে ছুটে যান। সেখানকার আইনজীবী ও বাংলাদেশের আইনজীবীর সঙ্গে আলাপ করেন। কিছু আইনজীবী মামলা করার পরামর্শ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম তাঁকে মামলা না করে লিগ্যাল এইডে আবেদন করার পরামর্শ দেন। কারণ, মামলা করলে নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যেতে পারে। শেষমেশ গত ১৭ মে লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ে অনলাইনে আবেদন করেন মা। সেখানে তিনি যুক্তরাজ্যের আদালতের দেওয়া রায় বাস্তবায়নের আবেদন করেন।

লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তার পিএ মোহাম্মদএরশাদুল ইসলাম বলেন, আবেদনটি গ্রহণ করে দুই পক্ষকে হাজির হতে নোটিশ দেওয়া হয় লিগ্যাল এইডের বিচারকের নির্দেশে। উভয় পক্ষ আজ হাজির হয়। মা আসেন যুক্তরাজ্য থেকে।

আদালত দুই পক্ষকে শর্ত দেন, আবেদনকারী মা ও শিশুসন্তানের মধ্যে দূরত্ব নিরসনে দুই পক্ষ সচেষ্ট হবে। মাসের প্রথম সপ্তাহে এক ঘণ্টা অনলাইনে ছেলের সঙ্গে সাক্ষাৎ করবেন মা। মা-ছেলের মধ্যে সম্পর্ক তৈরির জন্য বর্তমান অভিভাবকেরা শিশুটিকে উদ্বুদ্ধ করবেন। মা যদি দেশে এসে দেখা করতে চান, উভয় পক্ষ মিলে সুবিধাজনক স্থান নির্বাচন করবে। এ ছাড়া বিশেষ কোনো দিন বা উৎসবে মা দেশে থাকলে সরাসরি, দেশে না থাকলে অনলাইনে শুভেচ্ছা বিনিময় করবেন বা কোনো প্রতিনিধির মাধ্যমে উপহার পাঠাতে পারবেন। শিশুটির সঙ্গে মা এমন কোনো কথা বলবেন না, যাতে মানসিক ক্ষতি হয়। এ ছাড়া বর্তমান অভিভাবকেরা সন্তানের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। উভয় পক্ষ এসব শর্ত মেনে নেয়। পরে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। ওই সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

লিগ্যাল এইড কার্যালয়ে আসা শিশুটির চাচা প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশে শিশুটিকে তার দাদি লালন–পালন করছেন। শিশুটি দাদির কাছে ভালো আছে। বিষয়টি আমি লিগ্যাল এইডের বিচারককেও জানিয়েছি। এখন আদালত যে নির্দেশনা দিয়েছেন, আমরা তা পালন করছি।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চট্টগ্রামে আমরা কোনো ঠিকানা পরিবর্তন করিনি। শিশুটির মা যখনই যোগাযোগ করেছেন, আমরা সাড়া দিয়েছি।’

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সি‌ভিল জজ) সুব্রত দাশ বলেন, যুক্তরাজ্যের আদালতের রায়ের সঙ্গে সংগতি রেখে লিগ্যাল এইডের মাধ্যমে আপস মীমাংসা হয়েছে। এ ঘটনায় শিশুটির সর্বোচ্চ কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে।

লিগ্যাল এইডে আপস মীমাংসার তারিখ পড়ার পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ছুটে আসেন মা। আজ ‘১০ বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরেছি। এর চেয়ে সুখের আর কিছু নেই আমার কাছে।’ এত দিন কেন আসেননি—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২০১৬ সালের পর অনলাইনে যোগাযোগ হতো। পরে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। করোনা, অভিবাসন জটিলতায় দেশে আসতে পারিনি। এখন লিগ্যাল এইডের মাধ্যমে কম সময়ে বিষয়টি সুরাহা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমি আমার ছেলের সাক্ষাৎ পেয়েছি।’

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com