1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 6:21 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চলন্ত বাসে নারীকে পালাক্রমে ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, September 12, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় চলন্ত বাসে এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠেছে।  এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ৬ সেপ্টেম্বর ঘটলেও গতকাল (১০ সেপ্টেম্বর) জানাজানি হয়। ওইদিন সন্ধ্যায় নগরের বাকলিয়া থানাধীন নতুনব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন— আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মো. ছৈয়দুল হকের ছেলে হেলপার সাহেদুল ইসলাম মিজান ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মৃত হাশেম খানের ছেলে চালক  আজাদ খান প্রকাশ রানা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিমের স্বামী একটি গার্মেন্টেসে চাকরি করেন। পটিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘটনার শিকার হন ওই নারী। ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পটিয়া থানার মনসা বাদামতল বাসস্ট্যান্ড থেকে নগরে স্বামীর বাসায় যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন ১৯ বছর বয়সী ওই নারী।

কিন্তু মইজ্জারটেক এলাকায় এসে অন্য যাত্রীরা বাস থেকে নেমে যান। এতে একা হয়ে যান তিনি। তাকে বহনকারী বাসটি নগরের শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হলে চালক প্রথমে ধর্ষণ করে। এরপর গাড়িটি নতুন ব্রিজ গোল চত্বর ঘুরে আবার পটিয়ার দিকে যেতে থাকে। ওই সময় তাকে ধর্ষণ করে বাসের হেলপার। রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে পটিয়ার শান্তিরহাট এলাকায় বাস থেকে নামিয়ে দেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গতকাল কর্ণফুলী থানায় হেলপার ও ড্রাইভারের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, ‘এ ঘটনায় কর্ণফুলী থানায় মঙ্গলবার ভিকটিমের স্বামী একটি মামলা করেছেন। গ্রেপ্তার দুজন আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com