1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 18, 2026, 10:13 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা – কর্ণফুলী) আসনে বিএনপির নেতার মনোনয়নপত্র সংগ্রহ 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, December 24, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন নেতা। সোমবার (২২ ডিসেম্বর) তারা তাদের  প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা বিএনপির তিন নেতা হলেন– সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

তবে বিএনপি থেকে এ আসনে সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকে বাকি দুই প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধসহ এলাকায় বিক্ষোভ করছিলেন।

সরোয়ার জামাল নিজামকে বিএনপি প্রথম ধাপে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।  এরপর থেকে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে পাল্টাপাল্টি স্টাটাস এর খেলা। এই আসনে বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম মনোনয়ন পান। আর এটি মেনে নিতে পারেননি এই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সরোয়ার জামাল নিজামকে বিএনপি মনোনয়ন তালিকায় রাখায় ক্ষুব্ধ হন হেলাল সমর্থকরা।তারা এই নিয়ে বিক্ষোভ করতে থাকে।

তার কর্মী সমর্থকদের এখনো বিশ্বাস এই আসনে চুড়ান্ত মনোনয়ন পাবেন লায়ন হেলাল উদ্দিন। তাদের অভিযোগ গত ১৫ বছর সরোয়ার জামাল নিজাম শেখ হাসিনার বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রামে ছিলেননা। তিনি তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে ছিলেন। তার বিপরীতে লায়ন হেলাল তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছিলেন। পাশাপাশি তিনি নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে ছিলেন।

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী  আব্বাসও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।কিন্তু শেষপর্যন্ত তিনিও মনোনয়ন পাননি। তাই তিনিও এই আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এই বিষয়ে তিনজনের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের কর্মী সমর্থকদের আশা এখনো এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তিনিই বিএনপির পক্ষে নির্বাচন করবেন। অন্যদিকে মনোনয়ন না পাওয়া যে দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের কর্মী সমর্থকরা এখনো আশাবাদী তাদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই আসনে তাদের নেতাই মনোনয়ন পাবেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করবেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com