চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ মংগলবার ১৫ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ।
এসময় কমিশনার তার বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন।
রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণসহ আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার ও উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন