চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব ক্যাব চবি’র অ্যাসোসিয়েট মেম্বার রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে বিগত ২৮ জুন। নতুন সদস্য সংগ্রহের এই কার্যক্রম আগামী ৫ জুলাই ২০২৬ইং পর্যন্ত চলমান থাকবে।
সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে যুব ক্যাব (ক্যাব) চবি’র সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করছেন। ব্যবসা প্রশাসন, সমাজবিজ্ঞান, আইন, কলা ও মানববিদ্যা, বিজ্ঞানসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে কাজ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুব CAB চবি’র ভূমিকা তুলে ধরা হচ্ছে।
এছাড়াও সদস্য সংগ্রহ কার্যক্রমের প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার স্থাপন, লিফলেট বিতরণ এবং ব্যানার প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) যুব চবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত তিন বছর ধরে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভোক্তা অধিকার রক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের শুভ সুচনা উপলক্ষে অন্যান্যদের মধ্যে যুব CAB চবি’র সভাপতি রোজাইন আল রাফি, ইভেন্ট প্ল্যানিং সেক্রেটারি তৌহিদুল্লাহ, প্ল্যানিং সেক্রেটারি সুলতান আবু সাঈদ, ডেপুটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আকাইদ খান, মিডিয়া সেক্রেটারি তানভীর মুহাম্মদ ফাহিম এবং এক্সিকিউটিভ মেম্বার সালিম, মারিয়া মিম, শোভনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) যুব চবি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থী ও সমাজের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন