1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

চট্টগ্রাম বন্দর ধীরে ধীরে জঞ্জালমুক্ত করা হবে: নৌপরিবহণ উপদেষ্টা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে অতীতে অনেক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশের প্রধান সমুদ্রবন্দরকে ধীরে ধীরে জঞ্জালমুক্ত করা হবে।
মঙ্গলবার ০৮ অক্টোবর দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এরপর বন্দর ভবনে তিনি বন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। নৌপরিবহণ উপদেষ্টা রোববার চট্টগ্রাম আসার পর তিন দিন ধরে তিনি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন।

প্রেস ব্রিফিংয়ে নৌপরিবহণ উপদেষ্টা আরও বলেন, আমাদের সময়ে কোনো দুর্নীতি হবে না- এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে (চট্টগ্রাম বন্দরে) অনেক অনিয়ম হয়েছে। অনেক লাইসেন্স দেওয়া হয়েছে- কারও মামা, কারও চাচা, কারও দাদার নামে। তারা কাজ করছেন না। লাইসেন্স নিয়ে হয়তো অন্য কারও কাছে বিক্রি করে দিয়েছেন। এ সবই আমাদের নজরে আছে। এই বন্দরকে জঞ্জালমুক্ত করতে হবে। একে আরও কুইক রেসপন্স করার উদ্যোগ নেওয়া হবে। 

তিনি বলেন, ২২ বছরের জঞ্জাল ২২ মিনিটে দূর করা সম্ভব নয়। আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগুচ্ছি। এমন কিছু করতে চাই না, যাতে  ইন্টারেস্টেড লোকজন সুযোগ পেয়ে যায়। সমুদ্রবন্দরের বাইরে অনেক স্থলবন্দরও আছে, সেখানে আরও বেশি দুর্নীতি। মাত্র দুই মাসের মধ্যে এই দুর্নীতি বন্ধ করা  যাবে না। এজন্য সময় লাগবে। ধৈর্য ধরতে হবে।

গত সরকারের শেষ সময়ে বন্দরের ভেতরে বিদেশি অপারেটর আনার চেষ্টা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে কমিটি হবে। যদি বন্দরের আয় বেশি হয়, প্রতি বছর যদি সেই আয় বাড়ে, টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি হয়, আমাদের নেগোসিয়েশন সেটেলমেন্টে যদি হয় এবং আমাদের যারা কাজ করছে তাদের যদি ক্ষতি না হয়, তাহলে আমরা এটা চিন্তা করতে পারি। প্লাস-মাইনাস দেখার পরে এবং যে সিদ্ধান্তই নেওয়া হয় তা অত্যন্ত স্বচ্ছ হবে। প্রত্যেক পর্যায় আপনারা জানতে পারবেন কমিটি কী আলোচনা করল, কী সিদ্ধান্ত নিল। সব কিছু প্রকাশ করা হবে। 

আর কোনো কিছুই ডিপিএম মেথডে (সরাসরি ক্রয়পদ্ধতি) হবে না উল্লেখ করে নৌপরিবহণ উপদেষ্টা বলেন, সব কিছু ওপেন টেন্ডারে হবে। টেন্ডারের শর্তগুলো আমরা রিভিউ করব যাতে স্থানীয়, বিদেশি সবাই অংশ নিতে পারে। ডিপিএম শুধু হবে ‘জি টু জি’ প্রকল্প যদি হয়। ওইটাও আমরা ডিপিএম-এ করতে চাই না, যদি বিশেষ প্রয়োজন না হয়।

বে-টার্মিনাল প্রসঙ্গে তিনি বলেন, আপাত দৃষ্টিতে এই প্রকল্পে কোনো সমস্যা দেখছি না। এখানে ইনভেস্টমেন্ট আসছে। বিদেশি ইনভেস্টমেন্ট বসে আছে। ওয়ার্ল্ড ব্যাংকও এর জন্য বসে আছে। মন্ত্রণালয়ে এর একটি ডিটেইলস প্রেজেন্টেশন হবে। এরপর স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলব। আমাদের দিন দিন আমদানি-রপ্তানি বাড়ছে। বে-টার্মিনাল হলে আগামী অনেক বছর আর নতুন বন্দর লাগবে না। বিদেশি বিনিয়োগ আমাদের দরকার। আমরা সব ইনভেস্টমেন্টকে যদি প্রশ্নবিদ্ধ করি তাহলে বাইরের বিনিয়োগকারীরা আসবে না। আমাদের স্বার্থ আমরা বেশি করে দেখব। দেশের জন্য ক্ষতিকর হবে এমন কিছুই করব না। বন্দরের জেনারেল কার্গো বার্থ বন্দরের অধীনে পরিচালনার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের লাইফলাইন। এটি যদি ঠিকমতো না চলে, এফিশিয়েন্ট না হয়, তাহলে আমাদের অর্থনৈতিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে। ম্যানুয়ালি হওয়ায় লোডিং-আনলোডিংয়ে কিছু বেশি সময় লাগছে। আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এ সময় আরও কমে যাবে। অটোমেশনের জন্য বন্দর কর্তৃপক্ষ কাজ করছে। 

দীর্ঘদিন নিলামযোগ্য পণ্য বন্দরে পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করে এম সাখাওয়াত হোসেন বলেন, এখানে ২০ বছর আগের কনটেইনার পড়ে আছে। ১২-১৪ বছর ধরে গাড়ি পড়ে আছে। এগুলো নিলাম করার দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এখনো জানি না ওদের সমস্যাটা কী। ৪০-৬০ শতাংশ জায়গা এগুলো দখল করে রেখেছে। এ নিয়ে আমি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। যদি প্রয়োজন হয় আইন পরিবর্তন করতে হবে। বন্দরকে ফ্রি করতে হবে।

তিনি বলেন, বাইরের যে ডকগুলো আছে, সেখানে কাস্টমস যায় না। অফডকে নিয়ে কনটেইনার খুলে পণ্য ডেলিভারি দিলে বন্দরে কনজেশন কম হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com