1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 5:37 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের আহবান-ক্যাব চট্টগ্রাম

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, February 8, 2026

পবিত্র মাহে রমজানে সাধারন মানুষের কথা চিন্তা করে ক্যাবের এই আহবান!


পবিত্র মাহে রমজানে সাধারন মানুষেরকথা চিন্তা করে
আগামি ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রমজান মাস। রোজায় ব্যবহত ভোগ্যপণ্য আমদানি-মজুতে এবার ভালো অগ্রগতির আভাস ছিল। আশা করা হয়েছিলো রমজানে নিত্যপণ্যের পণ্যের দাম সহনীয় মাত্রায় থাকবে। কিন্তু চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের আবারো অনিদিষ্ঠকালের কর্মবিরতি ও ধর্মঘটের কারনে অসাধু ব্যবসায়ীরদের নতুন অস্ত্র তুলে দিয়ে নিত্যপণ্য নিয়ে কৃত্রিম সংকট তৈরীর করার সুযোগ করে দেয়া হচ্ছে। তাই অতিদ্রুত চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের এ আন্দোলন প্রত্যহারের দাবি জানিয়েছেন দেশের ক্রেতা ভোক্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।

০৮ ফেব্রুয়ারি ২০২৬ইং গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডিন্ট আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পুরো দেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উৎসুখ হয়ে আছে, সেখানে নির্বাচনের মাত্র কয়দিন আগে ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ টানা চারদিন বন্ধের কারণে রমজানের দুই সপ্তাহ আগে কর্মদিবস আছে মাত্র সাতদিন। এর মধ্যে সপ্তাহের শুরুতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগ্যপণ্যের চেইনে মারাত্মক বিঘ্ন ঘটবে। এতে ছোলা, ডাল, তেল, চিনি, খেজুরের মতো রমজানে ব্যবহায় নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ানোর আরও একটি ব্যবসায়ীদের হাতে তুলে চিচ্ছেন তথাকথিত আন্দোলনকারীরা। যা কোন ভাবেই কাম্য হতে পারে ন।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্দরে পণ্য খালসের সংকটকে পুঁজি করে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিবছর রমজানের বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে রমজান নাজাতের মাস হলেও ব্যবসায়ীদের জন্য মুনাফার মাস আর সাধারণ ভোক্তাদের জন্য কষ্টের মাস হয়ে দাঁড়ায়। অন্যদিকে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের শেষ সময়ে বন্দর নিয়ে এ বর্তমান আন্দোলনের কোন যুক্তিসংগত কারন নেই। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার রোজার আগেই দায়িত্ব হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। বন্দরের শ্রমিক-কর্মচারীরা চাইলে নির্বাচিত সরকারের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে দেনদরবার করতে পারেন। এক্ষেত্রে নির্বাচিত সরকার তাদের দাবির বিষয়ে চিন্তা করতে পারতেন। তাই এ সময়ে এ ধরনের দাবি নিয়ে আন্দোলন করে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতাকে উসকে দেয়ার কোন সুযোগ নেই। রমজানকে সামনে রেখে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকলে স্বাভাবিক ভাবে বাজার অস্থির হবে, দাম বাড়বে, পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিবছর রমজানকে সামনে রেখে পণ্যের বাজার অস্থিতিশীল করার জন্য একটি চক্র কাজ করেন। নানান গোষ্টি ও সংস্থার ইন্ধনেও এধরনের আন্দোলন হয়ে থাকে। রোজা সামনে রেখে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকলে পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। বাজার অস্থির হবে, দাম বাড়বে। এ সুযোগে যেসব ব্যবসায়ীর গুদামে পণ্য মজুত রয়েছে, তাদের অনেকে দাম বাড়িয়ে দেবে। কারণ অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন। বন্দরের আন্দোলন তাদের সামনে সে সুযোগ তৈরি করে দিচ্ছে। তারা মানুষের পকেট কাটার নতুন ইসু পাবেন। যা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ হতে পারে না। তাই পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার ও সাধারন মানুষের কষ্টের কথা চিন্তা করে এধরনের জনবিরোধী আন্দোলন থেকে বের হয়ে আসা উচিত বলে মন্তব্য করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com