1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 17, 2026, 4:25 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

চট্টগ্রাম নগরীতে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 26, 2026

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) ও সুফি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে আরেফিন নগর মোজাদ্দেদিয়া দরবার শরীফ ও খানকা প্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হয়। এরপর আশপাশের প্রধান প্রধান সড়ক ও বায়েজিদ এলাকার গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফ মাঠে এসে এটি শেষ হয়। জুলুসে নেতৃত্ব দেন দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত শাহ্ সূফী মুহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব) নকশেবন্দী, মোজাদ্দেদী, চিশতী, আল-কাদেরী (মাঃজিঃআঃ)ও ওলামায়ে কেরাম।

নাত-এ-রাসুলে মুখরিত রাজপথজুলুসে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের হাতে ছিল পবিত্র কালেমা খচিত পতাকা, ইসলামি বাণী সংবলিত ব্যানার ও বর্ণিল ফেস্টুন। পুরো এলাকা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলাল্লাহ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে。

কাফেলা থেকে আশেকানে রাসুলরা সমস্বরে সুমধুর কণ্ঠে দুরুদ ও নাত-এ-রাসুল পরিবেশন করেন। সুন্নাহ ও সুফিবাদের ওপর আলোচনা, জুলুস শেষে দরবার শরীফ প্রাঙ্গণে এক আধ্যাত্মিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরেফিন নগর মোজাদ্দেদিয়া দরবার শরীফের পীর সাহেব
আলহাজ্ব হযরত শাহ্ সূফী মুহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু কোনো সাধারণ উৎসব বা আনুষ্ঠানিকতা নয়, এটি সমগ্র মানবজাতির মুক্তির দিন। বর্তমানের অশান্ত ও কলহপূর্ণ পৃথিবীতে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ব ফিরিয়ে আনতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও উল্লেখ করেন যে, মোজাদ্দেদিয়া তরিকার মূল শিক্ষাই হলো আত্মশুদ্ধি অর্জন ও মানবসেবা। ইসলামের মূল বাণী—শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সমাজ গঠনে এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানে রাসুলদের প্রতি আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি, সাম্য ও মানবিকতা ফিরিয়ে আনতে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও সুফিবাদের শিক্ষার বিকল্প নেই। বক্তারা ইসলামের মূল বাণী—শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আখেরি মোনাজাত সবশেষে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও প্রবাসের হাজার হাজার ভক্ত-আশেকান অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com