1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 6:43 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে ছাত্রদল নেতার অবস্থান কর্মসূচী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, April 6, 2025

আগামীকাল চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পদযাত্রা ঘোষণা।

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।

রোববার(৬ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “প্রতিদিন এই সড়কে প্রাণহানির ঘটনা ঘটছে। ঈদের ছুটিতে আমি নিজ হাতে ১১টি লাশ হস্তান্তর করেছি স্বজনদের কাছে। আরাধ্য ও দুর্জয়ের মতো শিশুদের হাসপাতালের বেডে কষ্ট পেতে দেখেছি কাছ থেকে। এমন মর্মান্তিক দৃশ্য যেন আর কাউকে দেখতে না হয়।”

তিনি জানান, দুর্ঘটনা রোধে এবং যানজট নিরসনে এই সড়ক ছয় লেনে উন্নীত করা জরুরি। শুধু ছয় লেন নয়, দ্রুততার সাথে অন্তত চার লেনের কাজ শুরু করার দাবি জানান তিনি।

সৌরভ বলেন, “কর্ণফুলী টানেলের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন। এখন আবার কালুরঘাট সেতু হচ্ছে, ফলে এই রুটে যানবাহনের চাপ আরও বাড়বে। তাই অবিলম্বে একটি ছয় লেন মাস্টারপ্ল্যান তৈরি করে কাজ শুরু করা উচিত।”

তিনি আরও বলেন, “আমরা চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, যিনি চট্টলার সন্তান, তিনি যেন এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করেন।”

এই একক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব থেকে কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু করবেন বলে জানান তিনি।

ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের এই একক আন্দোলন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com