চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম ইয়ুথ হাব কমিটি ২০২৫ এর নির্বাচন আজ সোমবার ২ জুন সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত চট্টগ্রাম ইয়ুথ হাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চট্টগ্রামের ৯টি যুব সংগঠনের প্রতিনিধিদের সরাসরি ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব।

এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আরাফাত এবং সহ-সভাপতি হয়েছেন তাসলিমা আক্তার শামিম।সম্পাদক পদে নির্বাচিত হন রাফিয়া আক্তার।নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ব্রাইট বাংলাদেশ ফোরাম এর নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন, ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রোগ্রাম ম্যানেজার রিয়াদুল হাকিম রিয়াদ।
নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেন অ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর নিধি চাকমা, মনিটরিং অফিসারের দায়িত্বে ছিলেন আব্দুল মান্নান জিহাদ এবং কলিং অফিসার ছিলেন সান্নিধ্য সংগঠনের প্রতিষ্ঠাতা রাহাত।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:অর্থ সম্পাদক: সিদরাতুল মুনতাহা,প্রচার সম্পাদক: মো. মিনহাজ উদ্দিন অলভী,সাংগঠনিক সম্পাদক: সাঈদ ছাদিন,নারী ও শিশু বিষয়ক সম্পাদক: পুস্পো পাল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: সাইমা হোসনাইরা অধরা,দপ্তর সম্পাদক: আতিকুল রহমান সিয়াম,কার্য নির্বাহী সদস্য: মো. আসিফুর রহমান ও মো. আতিকুর রহমান জিতু।

নির্বাচনে অংশ নেয়া সংগঠনগুলো হলো: CAYO, YVC, YIA, UAJS, SJS, CISMIC, PJS, AYC ও YPB।
নির্বাচন শেষে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সকল অংশগ্রহণকারী, পর্যবেক্ষক ও নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান আয়োজকেরা। নতুন কমিটির নেতৃত্বে চট্টগ্রাম ইয়ুথ হাব আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবশালী হয়ে উঠবে—এমন প্রত্যাশা সকলের।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন