1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন স্থানীয় সরকার মন্ত্রী এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত  লালদীঘি শাখা অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’ দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ বন্দরের বহিঃনোঙ্গরে যৌথ অভিযানে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি,আটক ২৪ সূর্যগিরি আশ্রম শাখার কমিটি’র অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ অবশেষে উন্মুক্ত বান্দরবানের নাফাকুম ও কেওক্রাডং: পাহাড়ে পর্যটনের নতুন দুয়ার ​অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর রূপরেখা উন্মোচন সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ কাতার থেকে হোয়াটসঅ্যাপে প্রবাসীর কাছে চাঁদা দাবী; না দেওয়ায় বাড়িতে গুলি রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল ইজারা দিল সরকার;৬১৯ কোটি টাকা বিনিয়োগ জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক টেকনাফে চার অস্ত্রসহ বিপুল গুলি উদ্ধার, ১৬ মামলার আসামি গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার, গোল্ডেন ব্রিজসহ তিন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে ১শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের কোটি টাকা আত্মসাত; এলএ শাখার সার্ভেয়ার কারাগারে ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন,স্ত্রী ও তিন ছেলে গ্রেফতার চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আড়াই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন ডিসি জাহিদ রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের সহায়ক সামগ্রী প্রদান নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সাংসদ সরোয়ার আলমগীর;শোকহত ফটিকছড়িবাসী প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মালতী বড়ুয়া’র ঘর নির্মাণে সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা সারথী সংঘ’ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি : ইসি সচিব

চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের (NEET Youth) কারিগরি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘Talent Hunt 2026’।

Bright Bangladesh Forum (BBF)-এর উদ্যোগে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমি, পাঁচলাইশ, চট্টগ্রামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ১৫০-এর অধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন এবং তাদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য এনরোলমেন্ট সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Bright Bangladesh Forum-এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ActionAid Bangladesh-এর সিনিয়র অফিসার (Advocacy & Campaign) জোহরা বিনতে জামান বনি।

‘Talent Hunt 2026’-এর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন BKTTC চট্টগ্রামের Job Placement Officer মোহাম্মদ মোরশেদুল ইসলাম, BRTC-এর Instructor জমির উদ্দিন ও মো. হেলাল উদ্দিন, UCEP Bangladesh-এর চট্টগ্রাম টিম লিডার এমদাদুল হক এবং CMTTC-এর Job Placement Officer চৌধুরী তারেক মোহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অপারেশন, ফ্যাশন ডিজাইন, বেকারি ও পেস্ট্রি, বিউটিফিকেশন, টেইলারিং ও ড্রেস মেকিং, সুইং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ড্রাইভিং, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, শো-পিস ও জুয়েলারি, মোবাইল ফোন সার্ভিসিং এবং কেয়ারগিভিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, Talent Hunt-এর মূল লক্ষ্য শুধু যুবকদের প্রশিক্ষণের তথ্য দেওয়া নয়, বরং তাদের প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সংযুক্ত পথ তৈরি করা। অংশগ্রহণকারীদের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী উপযুক্ত TVET প্রতিষ্ঠানে ভর্তির জন্য এনরোলমেন্ট করা হয়েছে। প্রশিক্ষণ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নিয়োগদাতা ও অংশীদারদের সমন্বয়ে জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জোহরা বিনতে জামান বনি বলেন, যুবকদের জন্য শুধু প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়; প্রশিক্ষণ যেন বাস্তব কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবিকার সঙ্গে যুক্ত হয়, সে বিষয়েও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, “যুবদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। Talent Hunt-এর মাধ্যমে আমরা প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করতে চাই।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন Bright Bangladesh Forum-এর ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। সার্বিক সমন্বয় করেন Bright Bangladesh Forum-এর Job Placement Officer আনিসুর রহমান এবং Program Officer বিষু চক্রবর্তী।

দিনব্যাপী আয়োজনে যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ক্যারিয়ার বিষয়ে পরামর্শ গ্রহণ এবং নিজেদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ নির্বাচনের সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে Talent Hunt 2026-এর সঙ্গে যুক্ত সকল কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে Bright Bangladesh Forum-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন Bright Bangladesh Forum-এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ActionAid Bangladesh-এর জোহরা বিনতে জামান বনি এবং অনুষ্ঠানের সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, Talent Hunt 2026-এর মাধ্যমে চট্টগ্রামের NEET যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে এবং প্রশিক্ষণ থেকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটি কার্যকর ও টেকসই সংযোগ তৈরি হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com