1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

চট্টগ্রামে দৈনিক সবুজ বাংলা’র তৃতীয় বর্ষ উদযাপন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক।

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য ও ভাবগম্ভীর এক আলোচনা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমাধ্যমকর্মী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সুধীজনের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী আন্দরকিল্লায় অবস্থিত বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কার্যালয়ে, সিটি কর্পোরেশন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের স্বাগত জানান দৈনিক সবুজ বাংলা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান জনাব রুপম ভট্টাচার্য। সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো আয়োজনটি সঞ্চালনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শীমা নাসরিন, যিনি তার সাবলীল বক্তব্য ও উপস্থাপনায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। পাশাপাশি পুরো অনুষ্ঠান পরিচালনা, আয়োজনের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দৈনিক সবুজ বাংলা পত্রিকার সাংবাদিক মুহাম্মদ এমদাদুল হক মুনতাসির, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

বক্তব্য রাখছেন ড. পীযুষ দত্ত, সাবেক যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিও বেতারের পরিচালক জনাব মোহাম্মদ মাহাফুজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, একটি গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। দৈনিক সবুজ বাংলা অল্প সময়ের মধ্যেই যে বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তা প্রশংসার দাবিদার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপন কুমার দাশ, লেখক ও সঙ্গীতশিল্পী এবং বাংলা একাডেমি ও বেতার-টেলিভিশনের সদস্য। তিনি বলেন, গণমাধ্যমের কলম সমাজকে আলোকিত করার শক্তিশালী হাতিয়ার। সত্য, সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে দৈনিক সবুজ বাংলা পাঠকের মন জয় করতে পেরেছে। এছাড়াও বক্তব্য রাখেন ড. পি দত্ত, সাবেক যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের নানা সংকটে দায়িত্বশীল সাংবাদিকতা মানুষকে সঠিক পথে দিকনির্দেশনা দেয় এবং গণতন্ত্রকে শক্তিশালী করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমল চক্রবর্তী, সম্পাদক ও প্রকাশক, চট্টলার কণ্ঠ পত্রিকা, এস এম পিন্টু, স্পেশাল করেসপন্ডেন্ট, দৈনিক সকালের সময়; কামরুল হুদা, ব্যুরো প্রধান, দৈনিক নিরপেক্ষ। তারা সবাই এককণ্ঠে বলেন, দৈনিক সবুজ বাংলা প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকসমাজে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সাহসী, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সত্য প্রকাশে আপসহীন থাকার মাধ্যমেই গণমাধ্যম তার মর্যাদা ধরে রাখতে পারে।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সুধীজন এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার নিয়মিত পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। আলোচনা পর্বে অতিথিরা দৈনিক সবুজ বাংলার অগ্রযাত্রার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় পত্রিকাটির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশে সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো আয়োজনটি গণমাধ্যমে পেশাদারিত্ব, সৌহার্দ্য ও দায়বদ্ধ সাংবাদিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com