1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 8:25 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রামে লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয়ে প্রতারণা; স্বর্ণালংকারসহ প্রতারক গ্রেপ্তার

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 23, 2026


নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় এক বাসা থেকে স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় প্রতারণার মাধ্যমে নেওয়া অধিকাংশ স্বর্ণালংকার, দুটি মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে খুলশি থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।


খুলশী থানার পুলিশ জানায়, এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তাঁর বাড়ি ঝালকাঠী সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার বদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলশী থানার আমবাগান আবহাওয়া অফিসের দক্ষিণ পাশে ক্যাপ্টেন সাহেবের বিল্ডিংয়ের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অজিত ঘোষ (৬০) খুলশী থানায় মামলা করেন।


মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বাসার কলিং বেল বাজিয়ে নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে আসা ‘লোকনাথ বাবার ভক্ত’ হিসেবে পরিচয় দেন। পরে ‘জয় বাবা লোকনাথ’ বলে ভক্তির ভাব প্রকাশ করে প্রথমে ১১ টাকা এবং পরে চাল চান। একপর্যায়ে নানা কৌশলে ভুক্তভোগী ও তাঁর স্ত্রীর বিশ্বাস অর্জন করে ঘরে থাকা প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যান।


খবর পেয়ে খুলশী থানার পুলিশ তদন্ত শুরু করে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজের তত্ত্বাবধানে, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ঘটনার প্রায় ১৪ ঘণ্টার মধ্যে নগরের কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতাহারের পাঁচটি অংশ, একটি স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, দুটি মুঠোফোন, ১৪ হাজার টাকা এবং একটি মেরুন রঙের ছাতা উদ্ধার করা হয়।


খুলশী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে!

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com