1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রামে রোড় ক্রাশে শিকারদের জন্য বিশ্ব স্মরণ দিবস ২০২৪ উদযাপিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ“নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে” শ্লোগানকে সামনে রেখে ১৭ নভেম্বর ২০২৪ইং উদযপান করেছে করেছেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উদ্যোগে গঠিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) চট্টগ্রাম। নগরীর বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) চট্টগ্রামের সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট মুহাম্মদ মুসা খান।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কার্যকরী পর্ষদের সহ-সভাপতি ও চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডিএফ)’র চেয়ারপার্সন এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী ও স্টেপস ঢাকার প্রকল্প সমন্বয়কারী চন্দন কুমার লাহড়ী। আলোচনায় অংশনেন পিআইজি গ্রুেপর সদস্য সচিব সাংবাদিক আবু মোশারফ রাসেল, যুগ্ন সদস্য সচিব সাইদুর রহমান মিন্টু, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রাজনীতিবিদ মিথুল দাস গুপ্ত, চট্টলার কন্ঠের সম্পাদক কমল চক্রবর্তী, ছাত্র নেতা ও ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, সদস্য সিরাতুল মুনতাহা, রাইসুল ইসলাম, রাসেল উদ্দীন, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, ক্যাব নেতা মোঃ সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ জানে আলম, ইসমাইল ফারুকী, মোঃ শাহীন চৌধুরী, এম এ আওয়াল শাহীন প্রমুখ।

আলোচনা সভায় বলা হয়, রোড় ক্রাশে প্রতিনিয়তই বিপুল পরিমান প্রাণহানি ঘটে। আর যারা মারা যাচ্ছেন, তাদের দায় কতটুকু তারপরও তার পরিবারকে এই দায়ভার নিতে হচ্ছে। একটি মৃত্যু পুরো পরিবারকে ধ্বংসে দিকে নিয়ে যাচ্ছে। অথচ সেখানে তার কোন ভূমিকা নাই। রোড় ক্রাশের জন্য পরিববহন মালিক, শ্রমিক, ট্রাফিক, বিআরটিএ, অবকাঠামোগত দূর্বলতা ও যাত্রীদের সংস্লিষ্ঠতা থাকলেও সকল পক্ষ পুরোপুরি এগিয়ে না আসলে অথবা কারো গাফিলতি থাকলে তার জন্য মৃত্যু কোন ভাবেই কাম্য নয়। তাই শুধুমাত্র সড়ক পরিবহন আইন ও সড়কে যাত্রীদের করনীয় সম্পর্কে পথচারী ও যাত্রীরা অবহিত হলে হবে না। আইন না মানার সংস্কৃতি বন্ধ করা, সড়কের অবকাঠামোগত দুর্বলতা, চালক ও হেলপারের বেপরোয়া গাড়ী চালানো, আইন প্রয়োগকারী সংস্থার নিরবতা ও সক্ষমতার দুর্বলতার কারনে সড়কে নৈরাজ্য ও মৃত্যুর মিছিল বন্ধ হচ্ছে না।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ২০১৮ সালে পরিপূর্ন নিরাপদ সড়ক আইনের জন্য কোমলমতি শিশুরা আন্দোলন করেছিলো। কিন্তু প্রকৃত অর্থে নিরাপদ সড়ক আইন প্রণীত হয়নি। প্রণীত আইনে বাস মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করার কারনে নতুন একটি পরিপূর্ণ নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের দাবি আবারও সাধারন জনগনের অন্যতম দাবিতে পরিনত হয়েছে।

বক্তারা আরও বলেন দেশে প্রতিদিন মৃত্যুর মিছিলে কেউ সন্তান হারা, কেউ মা-বাবা কেউ বা আবার আত্মীয় স্বজন হারালেও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নির্র্লিপ্তাতায় সড়কে মৃত্যর মিছিল যেন সকলের গা সওয়া হয়ে আছে। কিন্তু যারা প্রাণ হারাচ্ছেন অথবা দুর্ঘটনায় যাদের অঙ্গহানি ঘটছেন তারাই জানেন এই যন্ত্রনা কত কঠিন। অনেক সম্ভাবনাময় জীবন অকালে হারিয়ে যাচ্ছে। তাই রোড় ক্রাশে মৃত্যুকে আর নিছক দূর্ঘটনা না বলে এটিকে হত্যা হিসাবে বিবেচিত করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরে নগরীর মুল সড়কে মোমবাতি প্রজ্জলন করে নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com