1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:49 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রামে যুবদের উদ্যোগে আয়রনমুক্ত পানির জন্য এডভোকেসি সভা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, November 7, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের ব্রাইট বাংলাদেশ ফোরাম ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এডভোকেসি সভায় চট্টগ্রামের কমিউনিটিকে আয়রনযুক্ত পানির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানানো হয়। চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি আবদুল মন্নান জিহাদ, সহ-সভাপতি মোঃ জাবির বিন সোলাইমান এবং আব্দুল তারেকের উদ্যোগে গত ২৮শে অক্টোবর থেকে আয়োজিত গবেষণায় এ সমস্যার ভয়াবহতা চিহ্নিত করা হয়।

গবেষণায় উঠে আসে, আয়রনযুক্ত পানি ব্যবহারের ফলে স্থানীয় জনগণ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যার মধ্যে ত্বক ও চুলের ক্ষতি, এলার্জি, পেটে ব্যথা, ডায়রিয়া, গর্ভাবস্থায় জটিলতা ইত্যাদি উল্লেখযোগ্য। যুব সংগঠনগুলোর তরফ থেকে ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, ঊষার আলো যুব সংঘ, কায়ো বাংলাদেশ এবং ইয়ুথ ইনোভেশন ফর অ্যাকশন চট্টগ্রাম এলাকায় এফজিডি, কেআইআই এবং আইডিএ পরিচালনা করে এসব সমস্যার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় ও ভিডিও ডকুমেন্টারি সহ রিপোর্ট তৈরি করা হয়।

উক্ত প্রতিবেদনের ভিত্তিতে ৭ই নভেম্বর সকাল ১১টায় একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য অধিদপ্তরের এসডিও ইঞ্জিঃ গোলাম মোরশেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাঃ সিরতাজ সিদ্দিকী, সিডিএ-এর নির্বাহী প্রকৌশলী নিয়াজ মামুন, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ূয়া, লোকাল রাইটস প্রোগ্রামের প্রকল্প ব্যবস্থাপক রিদুয়ানুল হাকীম রিয়াদ,একশনএইড বাংলাদেশের সম্মানিত ইইন্সপিরেটর জনাব সুইট খান,ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রকল্প কর্মকর্তা পিকুল দাশ জয়,ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর মৌসুমী আক্তার, বীর চট্টলা সিএসও হাবের সভাপতি আলী আজগর,সাধারণ সম্পাদক নিলুফা ইয়ামিন, যুব সংঘটন ইয়ুথ ভয়েস ফর চেইঞ্জ এর সহ সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক নওশাদ হাসান মাহফুজ, প্রোগ্রাম সম্পাদক আব্দুল মান্নান জিহাদ, ঊষার আলো যুব সংঘের সভাপতি জাবির বিন সোলাইমান, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম,ইয়ুথ ইনোভেশন ফর একশন এর সাধারণ সম্পাদক ইফরাতুল জাহান স্বপ্না,সদস্য ফারাজানা আকতার,কায়ো বাংলাদেশে এর উপদেষ্টা আব্দুল তারেক, সভাপতি ফাইহিমা আক্তার আইরিন,সাধারণ সম্পাদক সাকিবুল হাসান,সৃজনশীল যুব সংঘটন এর সভাপতি মোঃ আদনানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সভায় যুবরা সিডিএ, সিসিসি, ওয়াসা এবং গণস্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বেশ কিছু দাবি তুলে ধরে।

সিডিএ (CDA) এর প্রতি দাবি: ১. উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়কালে সম্পন্ন করতে হবে। ২. উন্নয়ন চলাকালে পানির সরবরাহ বিঘ্নিত না হওয়া নিশ্চিত করতে হবে। ৩. উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয়তা (Need) যেন চাহিদার (Demand) চেয়ে বেশি গুরুত্ব পায়। ৪. সিডিএ, সিসিসি ও ওয়াসার মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন।

সিসিসি (CCC) এর প্রতি দাবি: ১. সুপেয় পানির কল স্থাপন। ২. সংকটকালে সুপেয় পানির ট্যাংক সরবরাহ। ৩. সিডিএ, সিসিসি ও ওয়াসার সমন্বিত কার্যক্রম। ৪. সিসিসি এর পানি সরবরাহ কার্যক্রমে যুবদের অন্তর্ভুক্তি।

ওয়াসা (WASA) এর প্রতি দাবি: ১. বাকলিয়া এলাকায় পানির লাইন স্থাপন। ২. বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন। ৩. সিডিএ, সিসিসি ও ওয়াসার সমন্বিত কার্যক্রম। ৪. ওয়াসার বিভিন্ন কার্যক্রমে যুবদের অন্তর্ভুক্তি।

গণস্বাস্থ্য অধিদপ্তর (DPH) এর প্রতি দাবি: ১. জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি। ২. বাকলিয়া এলাকায় পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম সরবরাহ। ৩. মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কার্য সম্পাদন। ৪. গণস্বাস্থ্য অধিদপ্তর ও সিডিএ এর কার্যক্রমে যুবদের অন্তর্ভুক্তি।

এই এডভোকেসি সভার মাধ্যমে চট্টগ্রামের তরুণরা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের পাশাপাশি তাদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগের দাবি জানায়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com