1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

চট্টগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবসের বিশেষ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

চট্টলার কন্ঠ ডেস্ক: ব্রাইট বাংলাদেশ ফোরামের এর উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় “তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ৮ মে দেশব্যাপী একযোগে পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। এরই অংশ হিসাবে আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শুরুতে একটি র‍্যালী চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বর থেকে শুরু হয়ে ডা.খাস্তগীর স্কুলের সামনে দিয়ে আবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। র‍্যালীর উদ্বোধন করেন পিআইডি চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মো: সাঈদ হাসান।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিআইডি চট্টগ্রাম আঞ্চলিক তথ‍্য অফিস এর উপপ্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মো. সাঈদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিকার চট্টগ্রাম এর ফোকাল পার্সন এবং দৈনিক আমার দেশ এর চট্টগ্রাম প্রতিনিধি ওসমান মো: জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন,ব্রাইট বাংলাদেশ ফোরাম এর
ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইল-উদ-দৌজা
এবং অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএসও হাব এর প্রেসিডেন্ট ও চট্টলার কন্ঠের সম্পাদক- কমল চক্রবর্তী,চট্টগ্রাম সিএসও হাব এর সাধারন সম্পাদক- আলী আশরাফ আজগরী।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএসও হাব’র নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ,সকল সিএসও হাবের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুরো অনুষ্ঠাননি পরিচালনা করেন লোকাল রাইটস প্রোগামের ম্যানেজার এবং সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ।

সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী ও প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে। এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সুশীল এর ডিস্ট্রিক্ট ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ,ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইল উদ্দৌজা, চট্টগ্রাম মেট্রোপলিটন তথ্য অফিসের আঞ্চলিক পরিচালক-মো: সাইদ হাসান,ডেইলি আমার দেশ এর প্রতিনিধি- ওসমান জাহাংগীর,চট্টগ্রাম সিএসও হাবের
প্রেসিডেন্ট-কমল চক্রবর্তী,চট্টগ্রাম সিএসও হাবের সাধারন সম্পাদক আলী আশরাফ আজগরী এবং একশনইড বাংলাদেশ এর ইন্সপিরেটর নিধী চাকমা প্রমুখ।

আলোচনা সভা শেষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন মাধ্যমে বিশ্ব গণমাধ্যম দিবসের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা একটা সুন্দর ও সুশৃঙ্খল দেশ গঠনে মুক্ত ও স্বাধীন গণ মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেন। গণ মাধ্যম যদি শক্তিশালী হয় তবে গনতন্ত্র ও শক্তিশালী হবে মত প্রকাশ করেন। সাংবাদিকতা হতে হবে সত্য ও বস্তুনিষ্ঠতার উপর ভিত্তি করে। সাংবাদিকদের কলম যত মুক্ত ও স্বাধীন ভাবে চলবে ততই গণতন্ত্র মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের একটি সূচক তুলে ধরে বলেন, প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫ -এ ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। এবার ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদ মাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১। যা গত বছর (২০২৪ সালে) ছিল ২৭ দশমিক ৬৪।বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ এগিয়ে এসেছে এটা অবশ্যই মুক্ত গণমাধ্যমের জন্য আশার বানী। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা চট্টগ্রাম সিএসও হাবকে একটা সুপার সপের সাথে তুলনা করেছেন। সুপার সপে একজন ক্রেতা যেমন সকল পন্যের সেবা পায় তেমনি সিএসও হাবের মাধ্যমে সকল সমস্যার সমাধান আসবে। এর মধ্য দিয়ে নারী অধিকার, সামাজিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা, আইনগত অধিকার ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সমস্যার সমাধান আসবে। সিএসও হাব সকল নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।





পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com