চট্টগ্রামে তরুণদের সৃজনশীল নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও একশনএইড বাংলাদেশ (AAB)-এর সহযোগিতায় তিন দিনব্যাপী “Art & Activism for Peace and Cohesion” শীর্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি ১৩ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম ইয়ুথ হাবে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণরা শিল্প, নাটক, সংগীত, গল্প বলা এবং ডিজিটাল কনটেন্টকে সামাজিক পরিবর্তন, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের দক্ষতা অর্জন করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর রনি দাশ, সান্নিধ্যের যুব সদস্য টিনা পালিত এবং ইয়ুথ ভয়েস ফর চেইঞ্জের সদস্য পূজা। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন জয়া দাশ, জাবির বিন সোলাইমান আবদুল মান্নান জিহাদ ও মোহাম্মদ আবদুল আজিজ ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ডিরেক্টর (অপারেশন্স অ্যান্ড প্রোগ্রামস) জনাব ইমরান হায়দার খান, ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং একশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর জনাব মোহাম্মদ রুকনোজ্জামান।
বক্তারা তরুণদের সৃজনশীল উদ্যোগ, সামাজিক দায়িত্ববোধ এবং শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন