1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 5:38 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

চট্টগ্রামে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য লিটার প্রতি ১৬০ টাকা নির্ধারণ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, March 4, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: রমজানে সয়াবিন তেল এর মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসন কর্তৃক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আজ মংগলবার ০৪ মার্চ সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। জেলা প্রশাসক চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ছাত্র প্রতিনিধি দল, ভোক্তা প্রতিনিধিদল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ।


সভায় রমজানে বিদ্যমান ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক, চট্টগ্রাম ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “রমজানে বর্তমানে ভোজ্য তেলের উচ্চমূল্যে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

এ সময় তিনি সকলের কাছ থেকে সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণের জন্য পরামর্শ আহবান করেন। সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমগ্র চট্টগ্রাম জেলা ব্যাপী এই মূল্য আগামী ১০ই এপ্রিল তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। মাননীয় মেয়র তার বক্তব্যে বলেন, “অন্যান্য মুসলিম দেশগুলি রমজানে ভর্তুকি প্রদান করে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে।”


মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং সকল পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল ক্রয় বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়। এ সময় সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com