1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চট্টগ্রামে “ইয়ুথ ইন শেপিং এজেন্ডা বাংলাদেশ-২.০” অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আজ সোমবার ৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো “ইয়ুথ ইন শেপিং এজেন্ডা: বাংলাদেশ ২.০”। জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নে যুব নেতৃত্বের ভূমিকা নিয়ে এ আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুল হান্নান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি শাহজাদা মোহাম্মদ শামসুজ্জামান, ব্র্যাকের চট্টগ্রাম জেলা সমন্বয়ক এনামুল হাসান, একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মাসুদ পারভেজ অভি, একশনএইডের ইন্সপিরেটর সুইট খান, ব্রাইট বাংলাদেশ ফোরামের লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুওয়ানুল হাকিম রিয়াদ এবং প্রোগ্রাম অফিসার পিকুল দাস জয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী প্রধান উৎপল বড়ুয়া।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ দোজার স্বাগত বক্তব্যের পর, যুব প্রতিনিধিরা পরিবেশন করেন নাটক “আমার চট্টগ্রাম আমার দায়িত্ব”। চট্টগ্রামের জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঊষার আলো যুব সংঘের সভাপতি মোহাম্মদ জাবির বিন সোলাইমান। প্রেজেন্টেশনের পর আগামী চট্টগ্রামকে যুবরা কিভাবে দেখতে চায় তা ১০০ শব্দে বর্ণনা করেন ঊষার আলো যুব সংঘের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম।

সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঋতুচক্র হারিয়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে উন্নত দেশগুলোর কাছ থেকে বাজেট আদায় করতে হবে এবং সঠিক ব্যবহারের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।” তিনি পরিবেশবান্ধব কাগজ কারখানা স্থাপন, হোল্ডিং ট্যাক্স মনিটরিং কমিটি অনুমোদন, যুব স্ট্যান্ডিং কমিটি গঠন, বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে যুবকদের সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান বেকারত্ব নিরসনে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের কথা উল্লেখ করেন। ব্র্যাকের জেলা সমন্বয়ক এনামুল হাসান বলেন, ব্র্যাকের তিনটি প্রশিক্ষণ কেন্দ্র তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে এবং এখান থেকে চাকরির ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে ১৮ জন নারী উদ্যোক্তার মাঝে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ১০টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এরপর দুইটি সেরা গ্রুপ এবং পাঁচজন সেরা যুবককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, “এই বছর ক্লাইমেট জাস্টিসের জন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই বরাদ্দ আরও বাড়িয়ে তরুণদের নেতৃত্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবদের ভূমিকা, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com