মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে উচ্চ আদালত (হাইকোর্ট) কর্তৃক ঘোষিত নির্দেশনার প্রেক্ষিতে থ্রি হুইলার (অটো সিএনজি টমটম ব্যাটারি চালিত রিক্সা) গাড়ি চলাচল বন্ধের লক্ষ্যে বুধবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদোগে জনসচেতনতা মুলক প্রচারনার অংশ হিসেবে এই বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন এর নেতৃত্বে চিরিঙ্গা হাইওয়ে থানা এলাকায় প্রচারনামুলক এ বিশেষ ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ ও সড়ক পরিবহন আইন অমান্য করে কেউ আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার অটো সিএনজি টমটম ব্যাটারি চালিত রিক্সা চালালে চালক ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসআই- এম এ নোমান, সার্জেন্ট- মেজবাহ উল হক, এটিএসআই- সাজ্জাদ হোসেন সহ থানার অন্যান্য ফোর্স উপস্হিত ছিল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন