1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
বান্দরবানে ফাটা কাপে চা দেওয়া নিয়ে তুমুল কাণ্ড: হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

চকরিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

জুবাইরুল ইসলাম রাফি, চকরিয়া প্রতিনিধি: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড’ প্রদর্শনের দাবি জানানো হয়।

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় চকরিয়া পৌরসভার চিরিঙ্গা নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীল। সঞ্চালনা করেন সনাক সদস্য জামাল সাকিব। অনুষ্ঠানে দিবস উপলক্ষে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস-এর সহ-দলনেতা পুষ্পিতা চৌধুরী।

সভাপতির বক্তব্যে সন্তোষ কুমার সুশীল বলেন, দেশের বিভিন্ন স্থানে এখনও শিশুশ্রমের চিত্র দৃশ্যমান। গৃহস্থালি কাজ থেকে শুরু করে নানা ঝুঁকিপূর্ণ পেশায় শিশুদের নিয়োজিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

তিনি শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতিমালা প্রণয়ন, শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সরিয়ে নেওয়া এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করণকে শিশুদের জন্য নিষিদ্ধ খাত হিসেবে ঘোষণা করা জরুরি। একই সঙ্গে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহীন, সনাক সদস্য বশির আহমেদ, হাজিয়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর সমন্বয়ক রবিউল হাসানসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য মোহাব্বত চৌধুরী, ইয়েস দলনেতা নাসরিন সুলতানা, সাবেক দলনেতা মো. রিয়াদ উদ্দিনসহ সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com