ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইব্রাহিম মোল্ল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতেনস্বর কুমার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ জুলফিকার আলী শেখ, মিতুল চন্দ্র বেপারী প্রমুখ।
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদযাপন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন