1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 12:38 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

গাসিকে সুদীপ বসাক-আমজাদ সি’ন্ডিকেটের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ ও ফাইল বাণিজ্যের অ’ভিযোগ!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 2, 2026

গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) জুড়ে টেন্ডার নিয়ন্ত্রণ, ফাইল বাণিজ্য এবং বিভিন্ন বিভাগের কাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক এবং যান্ত্রিক বিভাগের কর্মচারী আমজাদ হোসেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, যান্ত্রিক বিভাগের বাইরে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন কার্যক্রমেও প্রভাব বিস্তার করে টেন্ডার প্রক্রিয়া ও ফাইল অনুমোদনে হস্তক্ষেপ করছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সুদীপ বসাক একসময় মাস্টাররোল কর্মচারী হিসেবে চাকরি শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি যান্ত্রিক, বিদ্যুৎ ও পানি বিভাগের দায়িত্বেও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১৯ আগস্ট গঠিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মুজিববর্ষ, ১৫ আগস্ট পালন এবং শেখ হাসিনার জন্মদিনসহ নানা আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রভাব বিস্তার করেন সুদীপ বসাক। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বিভিন্ন সময়ে এসব নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

২০২২ সালের ২৩ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যোগ দেন সুদীপ বসাক। পরে বিদ্যুৎ ও পানি বিভাগের দায়িত্বও পান। সংশ্লিষ্টদের দাবি, গাজীপুরে যোগদানের পর তিনি টেন্ডার নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য ও প্রশাসনিক প্রভাব বিস্তারের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের আস্থাভাজন হিসেবে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন সুদীপ বসাক। রাজনৈতিক পটপরিবর্তনের পরও প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, যান্ত্রিক বিভাগের কর্মচারী আমজাদ হোসেনের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি গাজীপুর সিটির ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার বাসিন্দা। ২০১১ সালে আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খানের মাধ্যমে টঙ্গী পৌরসভায় কনজারভেন্সি (মাস্টাররোল) কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দেন। পরে তাকে যান্ত্রিক শাখায় নিয়মিত করা হয়।

দীর্ঘদিন ধরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আজমত উল্লাহ খান এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন আমজাদ হোসেন। স্থানীয়দের ভাষ্য, টঙ্গী এলাকায় তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ‘খাস লোক’ হিসেবেই পরিচিত।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে আওয়ামী লীগবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন আমজাদ হোসেন। বর্তমানে ক্ষমতার প্রভাব খাটিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভাড়ায় পরিচালিত গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাসিকের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। অথচ এই বিভাগের বিভিন্ন কাজের ফাইল অনুমোদনেও সরাসরি হস্তক্ষেপ করছেন সুদীপ বসাক ও আমজাদ হোসেন।

সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটির ৫৭টি ওয়ার্ডের আটটি অঞ্চলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, কোরবানির গোশত বিতরণের জন্য গরু-ছাগল ক্রয় এবং বর্জ্য অপসারণে নিয়োজিত শ্রমিকদের তিন দিনের খাবার সরবরাহ বাবদ ৬০ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার দরপত্র আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেন যান্ত্রিক বিভাগের সুদীপ বসাক, আমজাদ হোসেন, রাসেল শাহরিয়ার ও আকরাম হোসেন। তবে ফাইল অনুমোদনের আগে বিষয়টি সম্পর্কে বর্জ্য বিভাগের কর্মকর্তারা অবগত ছিলেন না বলে জানা গেছে।

এছাড়া গত ১৬ মার্চ টঙ্গী অঞ্চলের ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিমপাড়া বাইতুল ফালাহ মসজিদসংলগ্ন সড়কের পাশের ড্রেন পরিষ্কারের কাজেও একইভাবে ফাইল অনুমোদনের অভিযোগ পাওয়া গেছে। ওই কাজে ৩৫ শ্রমিকের বিপরীতে ৬ লাখ ৮২ হাজার টাকার ফাইল অনুমোদন দিয়ে কাজ বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আমজাদ হোসেন বলেন, “নিয়ম অনুযায়ী বর্জ্য বিভাগের কাজ আমাদের করার কথা নয়। তবে বর্জ্য বিভাগের নিজস্ব ইজিপি আইডি না থাকায় ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা বলেন, “যান্ত্রিক বিভাগ থেকেই ফাইল অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। আমার বর্জ্য শাখায় আইডি খোলা না থাকায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ফাইল অনুমোদন করা হয়।”

বর্জ্য বিভাগের কাজ যান্ত্রিক বিভাগ কেন পরিচালনা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্জ্য শাখায় জনবল সংকট রয়েছে।” তবে এ বিষয়ে চূড়ান্ত দায়ভার কর্তৃপক্ষের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাককে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com