1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি ও সুদানি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ ৯ আগষ্ট ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঃ বরণে প্রস্তুত,প্রত্যাশাও অনেক পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্পে মিটল সুপেয় পানির সংকট ফ্যাসিস্টের আমলে পিরোজপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে-প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর প্রতারক চক্র সক্রিয়; ভিসা প্রার্থীদের সতর্ক ও পরামর্শ দিল ভারতীয় দূতাবাস র‍্যাবের নাম পরিবর্তন করে আসছে এসআরবি;আইনের খসড়া প্রকাশ পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বাইকার গ্যাং এর ৬ সদস্য আটক গাজীপুরে দুই শতাধিক কারখানায় ৩ দিনের ছুটি জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪১৬ জনের:রোড সেফটি ফাউন্ডেশন মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা বন্ধুত্ব যেন এক দুর্লভ সম্পদ: টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ভান্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের কবর জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড নগরীর আমবাগানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন হবে: মীর হেলাল গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার,৫ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানে থানচিতে গণসংহতি আন্দোলনের গণসমাবেশ

গাজীপুরে দুই শতাধিক কারখানায় ৩ দিনের ছুটি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গাজীপুরের দুই শতাধিক ছোট ও সাব-কন্ট্রাক্টিং পোশাক কারখানায় টানা তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে শনিবার (৯ আগস্ট) পর্যন্ত অধিকাংশ কারখানা বন্ধ রাখা হচ্ছে।
যদিও বুধবার (৬ আগস্ট) ছিল সরকারি ছুটি।

শ্রমিক ও কারখানা-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের নিম্নচাপের কারণে প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘণ্টা উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় কমাতে এবং পরিস্থিতি সামাল দিতে অনেক কারখানা কয়েক দিনের জন্য কার্যক্রম স্থগিত রেখেছে। কিছু কারখানায় সীমিত পরিসরে কয়েকটি সেকশনে কাজ চললেও অধিকাংশ ইউনিট বন্ধ রয়েছে।

শ্রমিকরা টানা ছুটিতে স্বস্তি প্রকাশ করলেও দীর্ঘমেয়াদে উৎপাদন ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার তৈরি পোশাক, টেক্সটাইল, স্পিনিং, নিটিং, ডাইং, ওয়াশিং, সিরামিক, ওষুধ, প্লাস্টিকসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্পকারখানা রয়েছে। গ্যাস সংকটের কারণে যেসব কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, সেগুলোর বেশির ভাগই পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং ও ওয়াশিং খাতের। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেক প্রতিষ্ঠান সীমিত পরিসরে উৎপাদন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
কারখানা মালিকরা বলছেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট অব্যাহত থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সময়মতো আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করাও কঠিন হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে গাজীপুরের প্রায় ২০ শতাংশ (দুই শতাধিক) কারখানায় টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, কারখানা বন্ধের জন্য শুধু গ্যাস সংকটকে দায়ী করা ঠিক হবে না।
তার ভাষ্য, গ্যাসের নিম্নচাপের কারণে অতীতেও বিভিন্ন সময়ে স্বল্পমেয়াদি ছুটি দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি বড় ধরনের সংকট হিসেবে দেখছেন না এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ করা যাচ্ছে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রায় ৪৫ শতাংশ গ্যাসের ঘাটতি থাকছে। এ কারণে শিল্পাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রয়োজনীয় গ্যাসচাপ মিলছে না এবং বিশেষ করে সকাল ও দিনের বেলায় উৎপাদন সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com