1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 12:41 pm
সংবাদ শিরোনাম: :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

খাগড়াছড়ির সংরক্ষিত বনে নির্বিচারে লুটপাট; ধ্বংসের পথে বনাঞ্চল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, May 9, 2026

নেপথ্যে মোটা অংকের চাঁদা ও চোরাচালান!

পরবর্তী পর্বে আসছে খাগড়াছড়ি বন বিভাগের বিভিন্ন অনিয়ম দূর্নীতির তথ্য!

খাগড়াছড়িতে বন ধ্বংসের ভয়াবহ চিত্রের প্রেক্ষাপটে ডিএফও ফরিদ মিঞার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পে ‘ভূতুড়ে বাগান’ তৈরি এবং বন বিভাগের গাছ কাটতে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন না থাকার মতো অনিয়ম হচ্ছে।

কিছু অসাধু চক্রের সাথে যোগসাজশে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে গাছ কাটার ও পাচারের অভিযোগ রয়েছে, যেখানে বন কর্মকর্তাদের পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার বিষয় জানা গেছে।

দীর্ঘদিন ধরে পাহাড়ের সবুজ আচ্ছাদন ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেলেও কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় বন উজাড় এখন ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ অনুযায়ী, সংরক্ষিত ও অশ্রেণিভুক্ত বনাঞ্চল—দুই ক্ষেত্রেই চলছে ব্যাপক বৃক্ষ নিধন। সরকারি হিসাবেই অশ্রেণিভুক্ত বনভূমির পরিমাণ ৮৩৫৮.৭৬ একর, যার মধ্যে সংরক্ষিত বন ৬২০০ একর।

পানছড়ি উপজেলায় ২৪১৫ একর এবং মাটিরাঙ্গায় ৩৭৮৫ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। কিন্তু এই বিপুল বনসম্পদের বড় অংশ এখন ধ্বংসের মুখে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই চাপালিশ, চম্পাফুল, গামারি সহ মূল্যবান প্রজাতির গাছ কেটে পাচার করা হচ্ছে।

এসব কাঠ পরে ইটভাটা ও বিভিন্ন শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে পাহাড়জুড়ে সবুজের পরিবর্তে দেখা দিচ্ছে বিরান রূপ।

বন বিভাগীয় একাধিক রেঞ্জ—পানছড়ি, সদর, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, জালিয়াপাড়া, রামগড় ও মানিকছড়িসহ বিভিন্ন এলাকায় এই অবৈধ কাঠ পাচারের নেটওয়ার্ক সক্রিয় বলে অভিযোগ উঠেছে।

পাশাপাশি এসএফএনটিসি ও বিভিন্ন বিট চেক স্টেশনকেও এই চক্রের অংশ হিসেবে সন্দেহ করছেন স্থানীয়রা।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়ার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের দাবি, তিনি বিভিন্ন রেঞ্জ ও বিট অফিস থেকে মাসিক ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ‘চাঁদা’ আদায় করেন—যার বিনিময়ে চোরাকারবারিদের জন্য কাঠ পাচারের পথ সহজ হয়ে যায়। যদিও এসব অভিযোগের কোনো স্বাধীন যাচাই করতে এখনও অনুসন্ধান অব্যাহত রেখেছে প্রতিবেদক।

পরিবেশবিদদের মতে, এই অব্যাহত বন উজাড় শুধু গাছের ক্ষতি নয়, বরং পুরো পাহাড়ি জীববৈচিত্র্যের ওপর আঘাত। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হওয়ায় অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে।

পিঠাছড়া বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন, “বনের ওপর বাণিজ্যিক নির্ভরতা বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় আরও গভীর হবে। বন বিভাগের উদাসীনতাও এখানে বড় সমস্যা।”

অন্যদিকে অভিযোগের বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া জানিয়েছেন, বন থেকে অবৈধ কাঠ পরিবহন বন্ধে টহল জোরদার করা হয়েছে এবং ইটভাটায় বনের কাঠ ব্যবহার রোধে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, কাগজে-কলমে অভিযান ও আশ্বাস নয়, বাস্তবে কঠোর পদক্ষেপ ছাড়া পাহাড়ের সবুজ ফিরিয়ে আনা সম্ভব নয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com