চট্টলার কণ্ঠ ডেস্ক: গতকাল রাতে কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী ট্রেনের সাথে কয়েকটি গাড়ির দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন, চার রেলকর্মী সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রণালয়।
আজ শুক্রবার ৬ জুন সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয় (সিনিয়র তথ্য অফিসার) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

বরখাস্তকৃতরা হলেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩) এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।
দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা চট্টগ্রাম এর নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএমই ( লোকো), চট্টগ্রাম, ডিভিশনাল ইঞ্জিনিয়ার -১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।
উল্লেখ্য যে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত দশটায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগনাল না মেনে কতিপয় যানবাহন ব্রিজে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন