1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 9:05 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

কানপুর টেস্ট;১৪৬ রানেই থামল বাংলাদেশ,ভারতের লক্ষ্য ৯৫

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, October 1, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আড়াই দিন নষ্ট হয়েছে বৃষ্টি ও মাঠের সমস্যার কারণে। ড্র করতে হলে বাংলাদেশের মাটি আকড়ে পড়ে থাকার কোনো বিকল্প নেই। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলায় কত কী যে হতে পারে, সেটাই দেখা যাচ্ছে আজ পঞ্চম দিনে। সিরিজের শেষ টেস্ট জিততে ভারতকে করতে হবে ৯৫ রান। 

উইকেট বিলিয়ে দেওয়ার রোগ থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। বিপদের মুহূর্তে দায়িত্ব নিয়ে না খেলে সাকিব আল হাসান-লিটন দাসরা ‘আত্মহত্যা’ করছেন বারবার। যেখানে সাকিব কানপুরে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। পঞ্চম দিনের সকালে আজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৬ রানে। যেখানে মধ্যাহ্নভোজের বিরতির আগের বলে আত্মঘাতী শটে মুশফিকুর রহিম নিজেদের ইনিংসেরই ইতি টেনেছেন।

দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে আজ শেষ দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের খেলা শুরুর প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ করতে গিয়ে ঠিকমতো সংযোগ করতে পারেননি মুমিনুল। একই ওভারের শেষ বলে সাদমান ইসলাম সুইপ শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি আদায় করেন। সতীর্থকে দেখে যেন বেশিই অনুপ্রাণিত হয়েছেন মুমিনুল। তিনি হয়তো ভেবেছিলেন, প্রথম ইনিংসে সুইপে সফল হলে এবার কেন নয়। কিন্তু দ্বিতীয় ইনিংসের তার জন্য লেগ স্লিপের ফাঁদ পাতা হয়েছিল। ১৪তম ওভারের তৃতীয় বলে অশ্বিনকে সুইপ করতে যান মুমিনুল। টপ এজ হওয়া বল লেগস্লিপে দারুণ ভাবে তালুবন্দী করেন লোকেশ রাহুল। 

৮ বলে ২ রান করে মুমিনুল বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৩ উইকেটে ৩৬ রান। পাঁচে নামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ইসলামের সঙ্গে তার (শান্ত) জুটিটা দারুণ জমে যায়। সবকিছু যখন স্বাভাবিকভাবে চলতে থাকে, তখন শান্ত খেললেন পাগলাটে রিভার্স সুইপ। ২৮তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশ অধিনায়ককে বোল্ড করেছেন রবীন্দ্র জাদেজা। যেটা ছিল দ্বিতীয় ইনিংসে জাদেজার প্রথম ওভার। চতুর্থ উইকেটে শান্ত-সাদমান করেন ৮৪ বলে ৫৫ রানের জুটি। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭ বলে ১৯ রান। দুটি চারও মেরেছেন। 

শান্তর বিদায়ের পরই ধস নামা শুরু বাংলাদেশের ইনিংসে। ৪ উইকেটে ৯১ রান থেকে সফরকারীদের স্কোর মুহূর্তেই হয়ে যায় ৭ উইকেটে ৯৪ রান। থিতু হয়ে যাওয়া সাদমান ফিফটির পরপরই নিজের উইকেট বিলিয়ে এসেছেন। আকাশ দীপের গুড লেংথে পরা বল কাট করতে গিয়ে সাদমান গালিতে ধরা পড়েন যশস্বী জয়সওয়ালের হাতে। ভারতের মাঠে টেস্টে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে ফিফটি করা সাদমান করেছেন ১০১ বলে ৫০ রান। মেরেছেন ১০ চার। 

আকাশ দীপের পর জাদেজা নিজের ঘূর্ণিজালে ফাঁসালেন বাংলাদেশের ব্যাটারদের। নিজের পরপর দুই ওভারে জাদেজা ফেরালেন লিটন (১) ও সাকিবকে (০)। যেখানে সাকিব ৩২তম ওভারের দ্বিতীয় বলে জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ২ বল খেলে ০ রানে বিদায় নেওয়া সাকিবের খুব সম্ভবত শেষ টেস্ট ইনিংস। ৯৪ রানে ৭ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। ৯ নম্বরে নামা এই ব্যাটারের সঙ্গে মুশফিকের জুটিটা যখন জমে যায়, তখন বাদ সাধেন বুমরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com