1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
ফটিকছড়িতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত এক নৈশপ্রহরী! ফটিকছড়িতে ১০ দিনে ৮৭ নবজাতকের জন্ম মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত পাকিস্তানের বহু সেনা নিহত বান্দরবান হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল! পাউবো’র উন্নয়ন প্রকল্পকে ঘিরে উঠেছে নানা গুরুতর অভিযোগ! এক ম্যাচে ৮ লাল কার্ড ও পরাজয় দেখলো ব্রাজিল অসহায়ের চোখের জল মুছছেন ‘মানবিক ডিসি’ জাহিদ বিশ্ব পরিবেশ দিবসে কোনাখালীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক র‍্যালি প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ ২৭ বছর পর লিগ্যাল এইডের সহায়তায় পিতার পরিচয় পেলেন যুবক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচনা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ মমতার বাড়িতে সিআইডি অভিযান ২১ বছর পর অস্ট্রেলিয়ার পরাজয়, বাংলাদেশ পেল ৮৬ রানের জয় চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হত্যা মামলায় ওয়েল গ্রুপের সিইও গ্রেপ্তার প্রথমবারের মত ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত! সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হবে: ডিসি জাহিদ চকরিয়ার দুই উপকূলীয় ইউনিয়নে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ বিএসসি’র সাফল্য ও অগ্রগতির অন্যতম কারিগর মাহমুদুল মালেক কমরেড পূর্ণেন্দু কানুনগো’র নির্দেশনায় গেরিলা যুদ্ধে সক্রিয় অংশনেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ মহাযোগী মহান তপস্বী শ্রী শ্রী গুরুদাস পরমহংসদেব ফকির বাবাজী

কাচ্চি এক্সপ্রেস রেস্টুরেন্টে খাবারে কেমিক্যাল;ফ্লেভার্স প্রিমিয়াম সুইটসে মেয়াদোত্তীর্ণ মিষ্টি!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্কঃ নগরের জিইসি এলাকার কাচ্চি এক্সপ্রেস ও ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স নামক দুই প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।এসময় অননুমোদিত কেমিক্যাল, মেয়াদোত্তীর্ণ মসলা, রঙ ব্যবহার, বাসি বিরিয়ানি সংরক্ষণ, দুগ্ধজাত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন ও খাদ্যদ্রব্য প্রদর্শন ও মেয়াদোউত্তীর্ণ খাবারের প্যাকেটে নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার সংযুক্ত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে নগরের জিইসি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

জানা গেছে, অভিযানে কাচ্চি এক্সপ্রেস রেস্টুরেন্টের খাবার তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ মসলা, রঙসহ বাসি বিরিয়ানি সংরক্ষণ, দুগ্ধজাত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই প্রতিষ্ঠানে খাবারে চুল পাওয়ার ভোক্তার একটি অভিযোগ নিষ্পত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই টাকার ২৫ শতাংশ টাকা প্রণোদনা হিসেবে অভিযোগকারীকে দেওয়া হবে।

এদিকে ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন ও খাদ্য বিক্রির উদ্দেশ্য প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ খাবারের প্যাকেটে নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার পুনরায় সংযুক্ত করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে পতেঙ্গা থানার কাঠগড় এলাকার মাওলানা ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে জিইসি এলাকার কাচ্চি এক্সপ্রেস ও ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস নামক দুটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়ায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছৈ। এছাড়া পতেঙ্গা এলাকার একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, কাচ্চি এক্সপ্রেস রেস্টুরেন্ট খাবারে চুল পাওয়ার একজন ভোক্তার লিখিত অভিযোগ নিষ্পত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকার ২৫ শতাংশ টাকা প্রণোদনা হিসেবে অভিযোগকারীকে দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com