1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 10:13 pm
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

কর্মকর্তাদের বদলির আগে উপদেষ্টাদের সম্মতি নেওয়ার নির্দেশ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 10, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃকয়েকজন উপদেষ্টা তাদের আওতাধীন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি বা পদায়নের আগে সম্মতি নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছ। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, সম্প্রতি এক চিঠিতে উপদেষ্টারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছেন যে, হুট করে কর্মকর্তাদের বদলি করায় কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। অভিজ্ঞ কর্মকর্তাদের বদলি করে নতুন যাদের দেওয়া হচ্ছে, তাদের বেশিরভাগই দায়িত্বপ্রাপ্ত পদের কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবহিত নন। এর ফলে কার্যক্রমে গতি আসছে না।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। তবে ওই চিঠির একটি অনুলিপি সংবাদমাধ্যমের হস্তগত হয়েছে।জানা গেছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটি দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই চিঠির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একইভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আরও একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ ধরনের চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। এই চারজন উপদেষ্টার অধীনে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।

এ বিষয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে বলেন, বিষয়টি পুরোপুরি ঠিক না যে, কোনো বিধিবিধান করে বদলি বা পদোন্নতির জন্য বলা হয়েছে। তবে এটা ঠিক যে, উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘হঠাৎ করে পরিবর্তন ঠিক হচ্ছে না। যেসব গুরুত্বপূর্ণ পদ বা দপ্তর রয়েছে, সেখানে পরিবর্তনের আগে যাতে আলোচনা করা হয়, সেটি বলা হয়েছে।’

অবশ্য চিঠি দেওয়ার বিষয়টি তিনিও নিশ্চিত করেননি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ ধরনের কোনো সম্মতি নেওয়ার নির্দেশনা দেননি বলে জানিয়েছেন।

আর গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এক মাস পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৩০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে প্রথম বড় পদোন্নতি হয় গত ১৩ আগস্ট। ওইদিন ১১৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব করা হয়। এর এক সপ্তাহের মধ্যে ২২৩ উপসচিবকে যুগ্ম সচিব করা হয়। 

এরপর ২৫ আগস্ট ১৩১ কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে ২৫ আগস্ট সময়ে অন্তর্বর্তী সরকার ৪৭১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এছাড়া যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিবসহ অন্যান্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে প্রায় ৬০ জনকে। আর বুধবার ক্যাডার বহির্ভূত ১০ জনকে সহকারী সচিব করা হয়েছে। 

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর  ১১ আগস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত নিয়োগ, বদলি, পদোন্নতি, চুক্তি বাতিল, বাধ্যতামূলক অবসর সংক্রান্ত ৬৫৫টি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর ৬ আগস্ট থেকে ৮ আগস্ট সময়ে জারি করে  ২২টি আদেশ। এসব আদেশের মধ্যে বদলির আদেশই সবচেয়ে বেশি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com