চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজারের বড় বাজার কস্তরা ঘাট ও মাঝির ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১ জন আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার ২৫ জানুয়ারি দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ এবং কক্সবাজার উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসৎ চক্র কক্সবাজারের বড় বাজার কস্তরা ঘাট ও মাঝির ঘাট সংলগ্ন এলাকায় দুইটি গুদামে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবসা করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২ টি গুদাম থেকে আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ মিটার কারেন্ট জালসহ একজন কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটককৃত অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ শাহারিয়ার (২৮), কে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী ভবিষ্যতেও কোস্ট গার্ড কর্তৃক এধরনের নিষিদ্ধ জাল ধ্বংসের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন