1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 11:23 am
সংবাদ শিরোনাম: :
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক

কক্সবাজারে মদের বারে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ; ব্যবসায়ীসহ নিহত ২

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, August 28, 2026

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৯) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজনের হাতে আটক মোহাম্মদ সোলাইমান (২৮) নামের এক যুবকেরও মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের দোতলার বারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে রাশেদসহ কয়েকজন যুবক ওই বারে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে বাইরে থেকে আরও কয়েকজন যুবককে ডেকে আনা হয়। একপর্যায়ে সংঘর্ষে রাশেদ গুরুতর আহত হন। তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে বলে জানিয়েছে পুলিশ।

আহত রাশেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা ছিলেন। ফিশারিঘাট এলাকায় তার ব্যবসা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর বারে থাকা কয়েকজন পালিয়ে গেলেও সোলাইমানকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়। তবে তখন তিনি গুরুতর আহত হওয়ায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানিয়েছেন। 

তবে সোলাইমান কীভাবে আহত হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাশেদ নিহত হওয়ার পর উত্তেজিত লোকজন সোলাইমানকে প্রথমে রেনেসাঁ হোটেলের নিচে মারধর করেন। পরে তাকে নুনিয়ারছড়ার ফিশারিঘাট এলাকায় নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সোলাইমানের মৃত্যুর ঘটনাটিও তদন্তের দাবি রাখে। তাকে কারা মারধর করেছে, কোথায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং পুলিশের কাছে হস্তান্তরের সময় তার শারীরিক অবস্থা কেমন ছিল—এসব বিষয়ও তদন্তের আওতায় আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান বলেন, রেনেসাঁ হোটেলের বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি বলেন, কীভাবে ঘটনার সূত্রপাত এবং কারা এতে জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আলামত সংগ্রহ ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেনেসাঁ হোটেলের বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারের নিরাপত্তাব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই নুনিয়ারছড়ার ফিশারিঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। একই ঘটনায় সোলাইমানের মৃত্যুর পর পরিস্থিতি আরও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। দুই মৃত্যুর ঘটনাই এখন তদন্তের আওতায় রয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com