1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 19, 2026, 7:43 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

এস জেড এইচ এম ট্রাস্টের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্প উদ্বোধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, August 3, 2026



চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরস্থ মানিকপুরে অবস্থিত “শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ে ট্রাষ্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্ট এর উপদেষ্টা ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম এর ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, এমপিওভূক্ত প্রতিষ্ঠানে সরকার ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ এর ব্যবস্থা করে আসছে। এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় এনে শিক্ষার মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

 আশা করি এ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে শিক্ষকদের যেমন দক্ষতা বৃদ্ধি পাবে ঠিক তেমনি প্রশিক্ষণ লব্ধ অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে পাঠদান প্রক্রিয়ায় পরিবর্তন করতে সহায়ক হবে, শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হবে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সদস্য সচিব অধ্যক্ষ আবু তৈয়ব, এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষা সেল এর সদস্য অধ্যক্ষ আবু মোহাম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করেন শাহানশাহ্্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বটন কুমার দে। 


আরো বক্তব্য রাখেন, এসজেডএইচএম বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী অধ্যক্ষ মাওলানা আবুল কাছেম, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মঈন উদ্দিন, উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জাহিদ হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার মোঃ বদিউল আলম, ইয়াছিন আরফাত, মোঃ আইয়ুব আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাফর উল্লাহ, আজিজুর রহমান সহ প্রমূখ।


তিন মাসব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় “মাদ্রাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারী”র ২৮জন শিক্ষক এবং শাহানশাহ্ সৈয়দ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com