চট্টলার কণ্ঠ ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।
ওদিন দুদকের মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন