1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিআরএ’র দোয়া মাহফিল বান্দরবানে ফাটা কাপে চা দেওয়া নিয়ে তুমুল কাণ্ড: হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেড’র দ্বিতীয় বর্ষপূতি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

১২ ঘন্টার অনুষ্ঠানে ফুটে উঠে ৩৪ বছরের পুরোনো স্মৃতি

চট্টলার কণ্ঠ ডেস্ক: বন্ধু কি খবর বল…? এইভাবে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে চলমান চলমান সময়কে স্থির করে একে অপরকে বুকে টেনে নেওয়ার দৃশ্য ৩৪ বছর আগের কৈশোরে নিয়ে যায় চোখেমুখে ফুটে উঠে পুরনো ফেলে আসা দিনগুলো। দীর্ঘ তিন যুগের কাছাকাছি আবার একসঙ্গে। চুলে পাক ধরা, বয়সের ভার কাঁধে, তবুও চোখে সেই স্কুলজীবনের চেনা উ”ছ¡াস। বন্ধুত্ব যে সময়ের কাছে হার মানে না, তারই জীবন্ত প্রমাণ হয়ে থাকল এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেড–এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। চট্টগ্রামের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই ক্লাবের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন গত শনিবার ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।

বর্তমানে বিপুল সংখ্যক সদস্য নিয়ে এগিয়ে চলা এই সংগঠনটি কেবল একটি ক্লাব নয় এটি ৩৪ বছরের স্মৃতি, আবেগ আর নির্ভেজাল বন্ধুত্বের এক দৃঢ় বন্ধন। অনেকের বয়স পঞ্চাশের কাছাকাছি, কেউ কেউ পঞ্চাশ পেরিয়েছেন, তবু একে অপরকে দেখে সবাই ফিরেগেলেন কৈশোরের সেই দিনগুলোতে। ১২ ঘন্টার অনুষ্ঠানে ফুটে উঠে ৩৪ বছরের পুরোনো স্মৃতি।

সকাল ৯টায় সদস্যদের আগমন, গিফট ও কূপন সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্র¯‘তি শুরু হয়। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। মিলনমেলায় সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য বার্তা বহন করে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ হয় দেশপ্রেমের আবহ।

এরপর প্রয়াত বন্ধুদের স্মরণে শোক প্রস্তব উপ¯’াপন, মোনাজাত ও নিরবতা পালন করা হয়। এই মুহূর্তে অনেকের চোখ ছলছল করে ওঠে কারণ বন্ধুত্বের পথচলায় কেউ কেউ আর ফিরে আসেননি।

এর পর স্বে”ছাসেবক প্যানেল ও উপদেষ্টা পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। আহবায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আলো শুভে”ছা বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে উঠে আসে বন্ধুত্বের শক্তি, সময়ের মূল্য এবং সবাইকে একত্রে রাখার প্রত্যয়।

তার বক্তব্যের পর শুরু হয় বন্ধুদের স্মৃতিচারণ পর্ব। বহুদিন পর একে অপরের সামনে দাঁড়িয়ে কেউ হারিয়ে যাওয়া স্কুলজীবনের গল্পে ফিরে যান, কেউ আবার নীরবে চোখের কোণে জমে ওঠা অশ্রু লুকিয়ে রাখেন। ছবি তোলা, কাঁধে হাত রেখে আড্ডা আর প্রাণখোলা হাসিতে পুরো মিলনমেলা মুহূর্তেই হয়ে ওঠে স্মৃতির এক জীবন্ত অ্যালবাম যেখানে সময়ের সব দূরত্ব মুছে যায়।

এরপর শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন পারভেজ, বিশ্বজিৎ, শেখ মো. শহিদুজ্জামান ও লিংকন। বন্ধু সুজন দেবের কন্যা অনন্যা দেব প্রাচীরের একক নৃত্য পরিবেশনা উপ¯ি’ত সবাইকে মুগ্ধ করে। বান্ধবীদের সংগীত পরিবেশন করেন ফাতেমা জোহরা, ফেন্সি, মৌসুমী ও নিপু।

মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলজুড়ে শুরু হয় একের পর এক মনোজ্ঞ পরিবেশনা। রত্নার বিশেষ পারফরম্যান্স, বন্ধু ওসমানের একক গান, অতিথি বন্ধু হাসান ফারুক (জিপিডি)-এর বক্তব্য। ঢাকা থেকে আগত এসএসসি ’৯১ ব্যাচের খ্যাতিমান শিল্পীরা উত্তম, হিমেল, সুজন, আসাদ, লিটনসহ অনেকেই তাঁদের কণ্ঠে গানের মায়াজাল ছড়ান। জুনি চাকমার ডুয়েট পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো।বিকেলে পাহাড়ি নৃত্য, একক সংগীত ও বান্ধবীদের বিশেষ পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে বৈচিত্রময়য় ও প্রাণবন্ত। ঢাকার বন্ধু সোনিয়া ববির পারফরম্যান্স, অতিথি শিল্পী সুইটি ও পপির মনমাতানো গানের আসর মিলনমেলার আবেগকে আরও গভীর করে তোলে।

এই বর্ষপূর্তি আয়োজনে সারা বাংলাদেশ থেকে সাড়ে ৮শত বন্ধু রেজিস্ট্রেশন করেন, প্রায় সকলে উপস্থিত ছিলেন। সবচেয়ে বেশি বন্ধু উপস্থিত ছিলেন চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরশ্বরাই ও পটিয়া থেকে। অনুষ্ঠানে অংশগ্রণকারী সবাইকে টি-শার্ট, আকর্ষণীয় ব্যাগ, চার রঙের স্মরণীয় স্যুভেনির, কলম ও ব্যাজ উপহার দেওয়া হয়।

পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সাখাওয়াত হোসেন সাজ্জাদুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধানে ছিলো গোফরান উদ্দিন, নুরউদ্দিন, মোহাম্মদ ইকবাল শহীদুল ইসলাম, মঈনুল ইসলাম, ইদ্রিস মিয়া, জাহানারা বেবী, সুজন দেব, শামসুন্নাহার, সাখাওয়াত সাজিদ, শহীদুল ইসলাম সাজ্জাদ, রাশেদ মীর, মোহাম্মদ নুরুল আবছার, সৈয়দ মোহাম্মদ খালেদ, রাজেশ চক্রবর্তী, মোহাম্মদ আনোয়ার, মঈনুল আহসান আলী, আহসান জামান, শারমিন সুলতানা, তানজিনা তৃষা, রোজিনা রোজী, এড. দিলরুবা লিজা, এড. কানিজ কাউসার রীমা, শিমু চৌধুরী, মোহাম্মদ ফারুক, নোমান সোহেল, মফিজ উল্লাহ,পলাশ বড়ুয়া, আরিফ উল ইসলা,ডাঃ মঈনুদ্দীন ইলিয়াস। ব্যারিষ্টার এস এম কফিল উদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী কাকলি।

রাতে র‌্যাফেল ড্র এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এই আয়োজন প্রমাাণ করেছে বয়স বাড়ে, সময় বদলায়, কিন্তু বন্ধুত্ব কখনো পুরোনো হয় না। ৩৪ বছর পর আবার একসঙ্গে বসে হাসি, গল্প করা আর স্মৃতিতে ডুবে যাওয়া এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি হয়ে থাকল জীবনের পাতায় লেখা এক অবিস্মরণীয় অধ্যায়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com